আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বাউফলে শিক্ষকের মারধরের শিক্ষার্থী গুরুত্বর আহত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি, তাওহিদুল ইসলাম :

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর মারকাজুননূর হাফিজিয়া ও নূরানিয়া মাদ্রাসায় হাফিজি পড়ুয়া শিক্ষার্থী আরাফাত (৮) শিক্ষকের মারধর করার ভয়ে পালাতে গিয়ে মাদ্রাসার ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে তার লাশ দাফন করা হয়েছে। আরাফাত ওই ইউনিয়নের মহশ্রাদ্দিন গ্রামের বাসিন্দা হাচান প্যাদার ছেলে। আরাফাত ৮-৯ মাস আগে ওই মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়।

আরাফাতের দাদা নুর হোসেন প্যাদা জানান, ১৫ পাড়া পর্যন্ত কোরআন শরীফ মুখস্ত করেছিল সে। ঘটনার দিন গত রবিবার (২২ আগষ্ট ) বিকালে ওই মাদ্রাসার শিক্ষক জিকিরুল্লাহ আরাফাতকে পড়া মুখস্ত না হওয়ার কারণে মারধর করেন। একপর্যায়ে আরাফাত দৌঁড়ে মাদ্রাসার তিনতলার ছাদে উঠে যান। ওই শিক্ষকও তার পিছনে পিছনে দৌঁড়ে ছাদে উঠেন। শিক্ষকের প্রহারের ভয়ে আরাফাত পালাতে গিয়ে একপর্যায়ে ছাদ থেকে নিচে পরে মাথায় ও ডান চোখে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চিকিৎসা না দিয়ে ওই অবস্থায় মাদ্রাসায় মধ্যে আটকে রাখা হয়। অবস্থা খারাপ দেখে পরেরদিন গত সোমবার সকালে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন পর্যন্ত ঘটনাটি আরাফাতের বাবা ও মাকে জানানো হয়নি। পরে তার অবস্থা আরও খারাপ হলে বাবা ও মাকে খবর দেয়া হয়। তারা পটুয়াখালী থেকে ওই দিন আরাফাতকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় সে মারা যান। বুধবার পোস্টমর্টেম শেষে রাত ১১ টার দিকে লাশ বাউফলের গ্রামের বাড়ি নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার সকাল ৭টায় আরাফাতকে দাফন করা হয়।

এব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক জিকিরুল্লাহ সাথে তার মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেন এবং সাংবাদিক পরিচয় পাওয়ায় রং নাম্বার বলে ফোন কেটে দেন। এরপর আর ফোন রিসিভ করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে হাফেজ জিকিরুল্লাহ পলাতক রয়েছেন।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, এসআই রুহুল আমিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আমাকে জানিয়েছে, আরাফাত মাদ্রাসার সিঁড়ি থেকে পা ফসকে পরে গিয়ে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে আরাফাতের অভিভাবকরা এ ব্যাপারে লিখিত অভিযোগ করলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ