জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ অভিযানে হোরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের দিক নির্দেশনায়, বালিয়াকান্দি থানা এলাকায় এস.আই (নিঃ) মোঃ আব্দুল মতিন, সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে মোট ১৮ (আঠারো) পুড়িয়া হেরোইন, যাহার ওজন ০১.৮০ গ্রাম, যাহার অবৈধ মূল্য ৫.৪০০ টাকা, সাব্বির আহমেদ সুজন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সাব্বির আহমেদ বালিয়াকান্দি (শ্রীপুর) গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে। সাব্বির আহমেদ সুজন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে |