নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় প্রায়শয় শোনা যায় জমি সংক্রান্ত বিরোধ জেরে গুলিবিনিময় হয়। আর এর বেশি ভাগ ঘটে আশুলিয়ার উষাপ্লটি নামক নামের একটি স্থানে। যেখানে সব সময় নাম আসে এম এ মতিনের।
অন্যের জমি দখল করতে গিয়ে সেই এলাকার কয়েকজন ব্যক্তির সাথে তার বিরোধ হয়। সেই ভুক্তভোগী জমির মালিকদের ভয় ও এলাকার মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তিনি এই গুলিছুড়ে থাকেন।
তবে এবার তার স্ত্রী মারিয়াম ইয়াসমিনকে সাথে নিয়ে নিজদের জমি দাবি করা আব্দুর রহিমের জমি দখল নিতে গিয়ে গুলি বর্ষণ করেন তিনি। একটি পিস্তল ও আরেকটি সর্টগান নিয়ে প্রায় ৫-৬ রাউন্ড গুলি করেন তিনি৷ তবে সেই অস্ত্রগুলোর বৈধতা আছে কিনা তা অজানা।
সরজমিনে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উষাপল্টি এলাকায় গিয়ে দেখা গেছে, মতিন একটি লাল রং এর গেঞ্জি পরে ও তার পাশে থাকা স্ত্রী একটি এক তলা ভবনের উপরে উঠে রহিমের বাউন্ডারির ভেতরে একের পর এক গুলি বর্ষণ করছে। আর তার স্ত্রী মতিনকে দেখিয়ে দিচ্ছে। একবার সর্টগান ও আরেক সময় পিস্তল দিয়ে গুলি ছুঁড়েন মতিন৷ আর তার একটি কাজের ছেলে সর্টগানের ব্যাগ ধরে রয়েছিলো৷ এসময় গুলি পাঁচটি শেল (খোশা) নিচে পরে থাকতে দেখা গেছে। এর আধা ঘন্টা পর পুলিশ ঘটনা স্থলে এসে পরিদর্শন করে।
ঘটনাটির একটি ভিডিও ফুটেজও রয়েছে প্রতিবেদকের কাছে।
বিষয়টি নিয়ে বিকালে জমির মালিক আব্দুর রহিম খানের গাড়ি চালক সামিম সাংবাদিকদের সাথে কথা বলেন ও জমির সব কাজসহ মতিনের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগের কপি ও একটি প্রেস রিলিজ প্রদান করেন৷
প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, উষাপল্টি মোড় এলাকায় আব্দুর রহিম খান ৫২৯ শতাংশ জমি ক্রয় করে ২০০২ সাল থেকে ভোগ দখল করে আসচ্ছে। বি এস রেকর্ড মেতাবেক সকল খাজনা পরিশোধ করেন তিনি৷ সন্ত্রাসী এম এ মতিনের সেই জমির উপর কু নজর দেয়৷ ভূয়া কাগজপত্র ব্যবহার করে সেই জমি দখলের জন্য মতির স্ত্রীকে সে ব্যবহার করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২২ মে মতিন বাহিনী হামলা চালায়। পরে বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এরপর পুশি তাদের কাজ চাইলে তারা কাগজ দেখাতে পারেনি। সেই রেস ধরে আজ সকালে রহিমের শ্রমিকদের উপর হামলা করে মতিন বাহিনী। একপর্যায়ে তিনি কয়েক রাউন্ড গুলিও ছুড়েন।
আব্দুর রহিম খাঁন বলেন, আমার জমি, কাগজ আমার সব আমার। সে এসে দখলে নেয়ার জন্য কত কিছু করছে৷ আজ আমার লোকজনের উপর গুলি ছুড়ে। আমি বিষয়টি নিয়ে অইনি ব্যবস্থা গ্রহণ করবো।
গুলির ঘটনায় প্রতক্ষ্যদর্শী এক রিকশা চালক সেলিম। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি বাংলানিউজকে বলেন, আমি এক চায়ের দেকানের পাশে রিকশা রেখে বসে চা খাচ্ছিলাম। এসময় হটাৎ বিকট আওয়াজ আসে। পরে সামেন গিয়ে দেখি মতিন ও তার স্ত্রী ছাঁদের উপর দাড়িয়ে গুলি করছে। দুইটা গুলি দেখছি একটা বড় আরেকটা ছোটো। বড়টার চেয়ে ছোটো টা দিয়েই বেশি গুলি করছে।
স্থানীয় বাসিন্দা আজিজুর বলেন, এখানে প্রায় সময়ই গুলাগুলির ঘটনা ঘটে৷ আমরা খুব আতঙ্কে থাকি। আজ হটাৎ করেই গুলির শব্দ শুনি। পরে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেই। সব বিষয়ই তিনি হুট হাট করে গুলি বের করেন।
এই এম এ মতিনের বিরুদ্ধে আরও অনেক নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে। তার মধ্যে প্রবাশী আলী আজম, লতিফ মিঝি, খুকন কুন্ডে ও আবুল কালাম আজাদের জমি দখল করে।
এ বিষয়ে এম এ মতিনের দুইটি মোবাইল নম্বরে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, জরুরি সেবা (৯৯৯) এ ফোন পেয়ে ঘটনা স্থলে আমরা দুইজন এসআই গিয়ে পরিদর্শন করি৷ সেখানে গিয়ে শুনি এক পক্ষের সাথে আরেক পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে গিয়ে ভুক্তভোগী শ্রমিক ছাড়া অভিযুক্ত কাউকে পাইনি। মারামারির কিছু নমুনা পেয়েছি।
ঘটনা স্থলে গুলির ঘটনা ঘটেছে? বিষয়টি জানেন কি না? এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের সাথে র্যাব কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা কোনো গুলির খোশা নিজেরা পাইনি। ঘটনার পরে দুপক্ষেকেই বলা হয়েছে থানায় এসে অভিযোগ দিতে। এখনো কোনো পক্ষ অভিযোগ দিয়েছে কি না আমার জানা নেই।