আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিপক্ষের আঘাতে হৃদরোগে আক্রান্ত হয়ে  নিহত ১ জন

প্রতিনিধি, কমলগঞ্জ,মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপুরে প্রতিপক্ষের আঘাতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যান। সে শমশেরনগর ইউনিয়নের শিংলাউলী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে জুয়েল আহমেদ (৪৫)। সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডের সামনে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর বাজারের সিএনজি চালক আহাদ মিয়ার পরিবারের সাথে একই এলাকার মুকুল মিয়ার পরিবারের বিরোধ চলছিল। এ বিরোদের জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টায় আহাদ মিয়ার সদ্য বিদেশ ফেরত ছেলে মুন্না মিয়া ও তার আত্মীয় তুরন মিয়ার নেতৃত্বে একদল যুবক এসে মুকুল মিয়ার ছেলে বাপ্পাকে বেদড়কভাবে পেটায়। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ইউনিয় পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিত সন্ধ্যায় সামাজিকভাবে বসে এ ঘটনার সমাধানের আশ্বাস দেন। এ আশ্বাসে প্রাথমিকভাবে উত্তেজনা নিরসন হয়।

এর পর বেলা সোয়া ১২টায় শমশেরনড়র চৌমুহনা সিএনজি অটো চালক সমিতির সাধারণ সম্পাদক শারফিন মিয়া সকালে হামলাকারীদের পক্ষ নিয়ে এসে বিস্তারিত জানতে চাওয়ায় নতুন করে সমস্যা তৈরী হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক শুরু হলে প্রতিপক্ষ শারফিন মিয়া, মুন্না মিয়া ও তুরন মিয়ার পক্ষের আঘাতে জুয়েল আহমেদ মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ দুইজন উপ পরিদর্শক এসে লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের চাচাতো ভাই সোহেল আহমেদ অভিযোগ করে বলেন, এটি একটি পরিকিল্পত হত্যাকান্ড। মুন্না মিয়া ও তুরণ মিয়াসহ একটি সংঘবদ্ধ দল সকালে প্রথম দফা জুয়েলের বন্ধুর ছেলে বাপ্পাকে মারপিট করে। পরবর্তীতে আবার তারা শারফিন মিয়ার নেতৃত্বে প্রথমে তর্কবিরতর্ক শুরু করে সাথে সাথে ধস্তাধস্তি করাকালে জুয়েল আহমদ ঘটনাস্থলেই পড়ে মারা যায়। এ ঘটনায় তারা কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করবেন বলেও জানান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থলের একটি দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। সিসি টিভি ফুটেজ দেখে মানুষজনকে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মামলা হলে এ ফুটজে দেখে প্রকৃত আসামীদের গ্রেফতার করা হবে।
গতকাল ২২/৬/২১ রোজ মঙ্গলবার ময়দা তদন্ত শেষে বিকাল ৫ ঘটিকার সময় শিংরাউলী কবরস্থানে জানাজা শেষে দাপন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ