রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া গ্রামের স্কুলছাত্র সোহাগ আহম্মেদ মাটি, বাঁশ, সিমেন্ট ও রঙ দিয়ে পদ্মা সেতুর আদলে সেতু বানিয়ে তাক লাগিয়ে আলোড়ন সৃষ্টিকারী ধামরাইয়ের সুতিপাড়া গ্রামের সেই স্কুলছাত্র সোহাগের লেখাপড়ার দায়িত্ব নিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
ধামরাই উপজেলার সুতিপাড়া গ্রামের মোঃ সুলতান উদ্দিনের দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে, সোহাগ আহমেদ ,এই করোনা কালীন সময়ে, নিজ বাড়ির আঙ্গিনায় তৈরি করেছেন ,স্বপ্নের পদ্মা সেতুর আদলে সেতু তৈরী করে। পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হয় সোহাগ আহমেদের তৈরি এই সেতুটি, তারই ধারাবাহিকতায় শুক্রবার (২২ এপ্রিল -২০২১) ভার্চুয়াল ভিডিও এর মাধ্যমে সেতুটি দেখেন ও সোহাগ আহমেদ এর সাথে কথা বলেন, ধামরাইয়ের গণমানুষের নেতা, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ,,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ,আলহাজ্ব বেনজীর আহমদ, এ সময় তিনি সোহাগ আহমেদকে তার লেখাপড়াসহ সকল ধরনের সহযোগিতা করার ঘোষণা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ এর একান্ত সচিব ,ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর, সদস্য বিল্লাল হোসেন ও ধামরাই উপজেলা কৃষকলীগের সভাপতি এবং বালিয়া ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান আলহাজ্ব আহমদ হোসেন প্রমূখ।
পদ্মা সেতু তৈরি করার বিষয়ে স্কুলছাত্র সোহাগ আহম্মেদ বলেন, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর দিনই সিদ্ধান্ত নিই আমি একটি সেতু বানাবো। কিন্তু কোনো ধরনের নকশা ও পর্যাপ্ত অর্থ আমার কাছে ছিল না। এজন্য পর পর দুটি সেতু তৈরি করলেও তা ভেঙে যায়। পরে ইন্টারনেট থেকে নকশা সংগ্রহ করে হাত খরচের টাকা দিয়ে সিমেন্ট ও বাঁশ সংগ্রহ করি। এরপর পাঁচ মাস ধরে ধীরে ধীরে সেতুটি তৈরি করি। প্রথম দিকে বাবা-মা অনেক বকাঝকা করতো। আশপাশের মানুষও কটু কথা বলতো। কিন্তু আমি আমার মত কাজ করেছি। এখন দেশের দুরদূরান্ত থেকে আমার সেতুটি দেখার জন্য মানুষ ভিড় করছে। এতেই বাবা-মা অনেক খুশি। আমারও ভালো লাগছে। তবে আরও ভালো কিছু করতে চাই। আমি বড় হয়ে একজন ভালোমানের ইঞ্জিনিয়ার হতে চাই। দেশে আর কোনো সেতু তৈরিতে যেন বিদেশিদের সহযোগিতা প্রয়োজন না হয়, সেজন্য আমি প্রস্তুত হতে চাই।
বাড়ির আঙিনায় সেতুটি তৈরিতে মাটি, বাঁশ, সিমেন্ট, মোবাইলে ব্যবহার করা ছোট বাতি ও সাদা-কালো রঙ ব্যবহার করেছে সোহাগ। সেতুটিতে চারটি লেন করা হয়েছে। স্থাপন করা হয়েছে বাতি। নিচ দিয়ে তৈরি করা হয়েছে রেললাইন। নিচে মাটি খুঁড়ে রূপ দেওয়া হয়েছে পদ্মা নদীর। দুই লেনের মাঝখানে ফুলের চারাসহ এক প্রান্তে রয়েছে চেকপোস্ট। এক কথায় প্রাণবন্ত একটি পদ্মা সেতু। দেখে মন ভরে যায় দর্শনার্থীদের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা সেতু দেখতে দুর-দুরান্ত থেকে তার বাড়িতে মানুষ ভিড় করছেন।
স্কুলছাত্র সোহাগ আরো বলেন, আমি বড় হয়ে একজন ভালোমানের ইঞ্জিনিয়ার হতে চাই। দেশে আর কোনো সেতু তৈরিতে যেন বিদেশিদের সহযোগিতা প্রয়োজন না হয়, সেজন্য আমি প্রস্তুত হতে চাই। দেশসহ বিদেশে গিয়ে কাজ করতে পারি এমন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আমার।