আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে প্রতিবন্ধী যুবককে বলাৎকার আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ধামরাইয়ে এক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে দুই আসামির মধ্যে আবদুল বারেক নামের এক ব্যক্তিকে রোববার ভোর রাতে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আলামিন (২৫) নামের আরেক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের মধ্য দেপাশাই স্কুল পাড়া গ্রামে। আটক আবদুল বারেক (৩২) দুদু মিয়ার ছেলে। আর পলাতক আলামিন মৃত আতা মিয়ার ছেলে। তাদের দুজনের বাড়ি একই গ্রামে।

জানা গেছে, ধামরাইয়ের দেপাশাই গ্রামের প্রতিবন্ধী এক যুবককে (২৩) কিছুদিন আগে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেন দুই সন্তানের জনক আবদুল বারেক ও আলামিন। পরবর্তীতে পাশবিক নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে দেন। এ ঘটনায় শনিবার রাতে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধীর বাবা আনোয়ার হোসেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতেই আটক করে বারেককে।

থানা হেফাজতে থাকা আবদুল বারেক জানান, ঘটনাটি একবার ইসরাফিলসহ কয়েকজন মিলে মীমাংসা করে দিয়েছেন। ঘটনাটি মীমাংসা করার কথা বলে স্থানীয় মাতব্বররা মিলে ৬০ হাজার টাকা নিয়েছে। ভোক্তভুগীর অবস্থা নাজুক, তাই তার পিতা থানায় মামলা করেন।

তবে বারেকের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেছ। বারেক ও আলামিন পূর্বে একাধিকবার ওই প্রতিবন্ধীর সাথে বলাৎকারের ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগীর পিতা বলেন, বারেক ও আলামিন আমার প্রতিবন্ধী সন্তানের প্রতি অমানবিক আচরণ করেছেন। আমি তাদের উপযুক্ত বিচার চাই।

বলাৎকারের স্বীকার ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের কথা স্বীকার করেছেন আবদুল বারেক। পলাতক আসামি আলামিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ