আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

শেরপুরে ট্রাক চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধিঃ

৩১ জানুয়ারী রবিবার সকালে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুত্বর আহত হয়েছেন আরো দুই যাত্রী।

পুলিশ জানায়, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ আরও জানায়, সিএনজিকে চাপা দেয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ