আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রাণ ফিরেছে ভোটে

নিজস্ব প্রতিবেদকঃ

শায়েস্তাগঞ্জ পৌরসভায় সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো।

সকাল ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্র গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। সবার মাঝে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে।

শায়েস্তাগঞ্জে ভোটার বাড়ার মাধ্যমে হারিয়ে যাওয়ায় ভোটের ঐতিহ্য ফিরে পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভিএমের মাধ্যমে এই প্রথম তারা ভোট দেবেন। এ যেন এক নতুন অভিজ্ঞতা। এছাড়া পরিবার এবং সংসারের কাজসহ বিভিন্ন কারণে সচরাচর বাইরে বের হওয়া পড়ে না। তাই পরিচিতজনদের সঙ্গে সাক্ষাত হওয়ার এই এক সুযোগ।

এছাড়া, বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দিপণার মধ্যদিয়ে ভোটাররা নিজেদের ভোটপ্রয়োগ করছেন।

শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৬ জন প্রার্থী। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হিসেবে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩৬ জন। সব মিলিয়ে ভোটযুদ্ধে রয়েছেন মোট ৫৬ জন প্রার্থী। ১৭ হাজার ৯৬১ জন ভোটার নির্ধারণ করবেন মেয়র-কাউন্সিলরদের ভাগ্য।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ মাসুদউজ্জামান মাসুক (নৌকা), বিএনপি মনোনীত ফরিদ আহমেদ অলি (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া (নারিকেল গাছ), ফজল উদ্দিন তালুকদার (চামচ), আবুল কাশেম শিবলু (জগ) ও ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন)। সাধারণ ভোটাররা মনে করছেন, মেশিনে ভোট গ্রহণ হলে তাদের ভোটটি সঠিক প্রতীকে থাকবে কি না এ নিয়ে দিদ্বা-দ্বন্ধে রয়েছেন তারা। তবে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ইভিএমে ভোট দান স্বচ্ছ এবং সহজ। নির্ভূলভাবে ভোট গ্রহণের সঠিক মাধ্যম এটি। জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই ইভিএমে।

আইনশৃঙ্খলা রক্ষায় ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো পৌরসভার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ইভিএম-এ ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ১১ জন প্রিজাইডিং, ৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসার। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০ জন করে ৯০ জন পুলিশ। মোবাইল টিমে থাকবে ৩২ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ২০ জন। প্রতিকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৯ জন করে ৮১ জন আনসার সদস্য। এছাড়াও ৫ জন আনসার সদস্যের সমন্বয়ে থাকবে সশস্ত্র একটি স্ট্রাইকিং ফোর্স টিম। একই সাথে দুটি প্লাটুনে ৬০ জন বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ