আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরের সুলেমানপুর মাদ্রাসার কর্মরত বাবুর্চির বেতন চাওয়ায় মারধর, থানায় লিখিত অভিযোগ

 

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তর্গত সুলেমানপুর শাহজালাল (রহঃ)জামেয়া সিনিয়র মাদ্রাসা, সুলেমানপুর আল্লামা আব্দুল জব্বার(রহঃ)কওমি মাদ্রাসা, সুলেমানপুর দারুল হাদিস গুলবাহার মহিলা মাদ্রাসা ও এতিমখানা, শাহজালাল (রহঃ) হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, সুলেমানপুর গুলবাহার হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা । সর্বমোট ৫ টি মাদ্রাসায় কর্মরত বাবুর্চি ওমর ফারুক। দুই বৎসর যাবৎ কর্মরত আছেন ওমর ফারুক।বাবুর্চির গত তিনি মাসের বেতন আটক। বেতন চাইতে গেলেই তাকে ব্যাঘাত মারধর করা হয়। সেই অসহায় বাবুর্চি মারধর সইতে না পেরে স্থানীয় মেম্বার সিরাজুল হক কে অবগত করে ৭ নভেম্বর ২০২০ইং তাহিরপুর থানা অফিসার ইনচার্জের কাছে(ভারপ্রাপ্ত কর্মকর্তা) লিখিত অভিযোগ দাখিল করে।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদী-ওমর ফারুক(২২),পিতাঃআজিজুল হাকিম,গ্রামঃভাটিপাড়া, থানাঃদিরাই।

বিবাদীঃ১,বশির মিয়া(৩৫),পিতাঃডেন্ডু মিয়া, (২) ডেন্ডু মিয়া(৫৫),পিতাঃ মৃত আনা উদ্দিন, সর্ব সাং সুলেমাপুর, থানাঃতাহিরপুর, (৩)জোবায়েল মিয়া(৩০),সাং পলমাটি,থানাঃমধ্যনগর সর্ব জেলাঃ সুনামগঞ্জ সহ গং ৪/৫ জন।
সাক্ষী:১,কালাচাঁন মিয়া(৫৫)পিতাঃমৃত মিয়া হোসেন,(২) রাসেল মিয়া(৪৫) পিতা:আব্দুল কাইয়ুম,(৩)সুখূমা বেগম,স্বামী:সামছু মিয়া সর্ব সাং সুলেমানপুর।
৭ই নভেম্বর ২০২০ইং শনিবার, সকাল আনুমানিক ৯ ঘটিকায় বাবুর্চি অমর ফারুক উক্ত মাদ্রাসার পরিচালক বশির মিয়ার কাছে বকেয়া বেতন চায়। বেতন চাওয়াতে বসির মিয়া মাদ্রাসার অফিস থেকে লিখিত কাগজে জোর করে বাবুর্চির দস্তগত(টিপ সই) নেওয়া হয়। তার পর বিবাদী বশির মিয়া বাবুর্চি কে জানায় তর আর মাদ্রাসায় চাকরী নেই,তুই মাদ্রাসা থেকে বিদায় হ”।পরে বাবুর্চি বকেয়া বেতন চাইলে এবং মাদ্রাসা থেকে বিদায় নিতে না চাইলে সকল বিবাদীগণ বাবুর্চির প্রতি চরম ভাবে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাথাড়ি কিল,ঘুষি ও লাথি মারিয়া তার শরীরের বিভিন্ন নীলা ফুলা জখম করে। বাবুর্চির শোর চিৎকার শোনে মানিত সাক্ষিগণ ও আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে বাবুর্চি ওমার ফারুক কে উদ্ধার করে।তারপর বাবুর্চি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গেলে বিবাদীগণ উশৃঙ্খল বিদায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন।

বাবুর্চি ওমর ফারুক জানায়,আমি বিগত ২ বৎসর যাবৎ উক্ত মাদ্রাসায় কর্মরত আছি। বর্তামানে ও আমি কর্মরত ছিলাম। ৭ নভেম্বর সকালে আমি মাদ্রাসার পরিচালক বশির মিয়ার কাছে ৩ মাসের বকেয়া বেতন চাই। বেতন চাওয়ার পরে সে অফিস থেকে একটি কাগজ এনে আমাকে জোড় করে টিপসই দিতে বাধ্য করে।টিপসই নিয়ে আমাকে বলে তর চাকরী শেষ, মাদ্রাসা থেকে বিদায় হ । আমি আবার বেতন চাইলে মাদ্রাসার পরিচালক বশির মিয়া,তার বাবা ডেন্ডু ও হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক জোবায়েল সহ আমাকে নানান ভাবে গালাগাল করে।এক পর্যায় আমাকে মারতে শুরু করে। পরে আমাকে সাক্ষিগণ ও আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে।পরে আমি স্থানীয় মেম্বার কে অবগত করি।তারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন।তার পর আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই।আমি থানায় একটি লিখিত অভিযোগ করি।আমি গরিব মানুষ আমার বেতন ভাতা উদ্ধার করার জন্য আইনের সহযোগীতা প্রয়োজন।দ্রুত আমার বেতন উদ্ধার করার জন্য আইনের কাছে আমার আকুল আবেদন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত কর্মকর্তা) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ