আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে  আহত-১৫ 

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সদর উপজেলায় চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ ১৫জন আহত হয়েছে।

এছাড়াও এ ঘটনায় ১৫টি বসতঘর ভাংচুর ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

শনিবার ৭ নভেম্বর সকাল ১০টার দিকে খাসকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, শাওন, আলামিন, রুবেল খান, রবিন, নয়ন, রিয়াদ খান,কাদির খান, ফারুক খান, ফেরদৌস খান, মুসা খাস, ইমরান, নাহিদ ও জসিম মোল্লা।

আহতদের মধ্যে ককটেল বিষ্ফোরণে গুরুত্বর জখম হওয়া আলামিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নাজীর হাওলাদার গ্রুপের সাথে আলী আহম্মেদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।শনিবার সকালে নজীর হাওলাদার গ্রুপের লোকজনের গ্রুপের উপর আলী আহম্মেদের লোকজন আকস্মিক হামলা চালালে দুইপক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।

এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর চালানো হয় বসতবাড়ীতে লুটপাটও হয় ব্যাপাক। হামলায় স্হানীয় মহিলারা জানান, মামুন গ্রুপের সাথে মাথায় হেলমেট পরা ১৫ থেকে ২০ লোক অস্ত্রধারী সহ এই হামলায় অংশ নেয়। পরে নজির ও আহম্মদ গ্রুপের লোকজন দের গ্রাম ছাড়া করেন।

নাজির হাওলাদার বলেন, হোগলাকান্দির মোতা কাজি লোকজন মামুন হাওলাদারের লোকজনদের সাথে হামলায় অংশ গ্রহন করেন।

এদিকে সামসুদ্দিন( মামুন) বলেন, আমি সকালে গ্রামে ছিলাম। আমরা কারো ঘর ভাঙ্গি নাই, ওরা নিজেরাই করছে। তারা এক মাস যাৎবত হামলার পরিকল্পনা করছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান বলেন,ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের পুলিশি অভিযান চালানো হয়। এখন পরিস্তিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ