খান ইমরান :
বাংলাদেশে অধিক জনসংখ্যার একটি দেশ । এদেশের প্রায় ৭০ শতাংশ দারিদ্র মানুষের বসবাস । আলু সাধারন মানুষের ভাত-মাছের সাথে অন্যতম প্রধান খাদ্র্য । নিয়ন্ত্রণহীন বাজারে আলুর মূল্য দ্বিগুণ হয়েছে । বরিশালের বিভিন্ন বাজারে ঘুরে দেখাগেছে, বতর্মানে খুচরা আলুর মূল্য ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে । আলুর এই দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বেশি। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, নিত্য প্রয়োজনীয় আলুর দাম স্বাধীনতার পরতো নয়ই স্বাধীনতার আগেও এত পরিমানে বাড়েনি। তাই সাধারণ মানুষের মধ্যে হতাশার ছাপ লক্ষকরা গেছে। আলু ব্যবসায়ী ও কৃষকরা সাংবাদিকদের জানান, গত মৌসুমের তুলনায় এই বছর আলুর উৎপাদন অনেক কম হয়েছে। তাই হিমাগারে রাখা হয়েছে তুলনামূলক কম। এক দোকানদার বলেন, আলু এখন হিমাগারে আছে তাই দামও নিয়ন্ত্রণ করেন হিমাগারের মালিকরা। তবে মাদারীপুরের এক হিমাগার মালিক বলেন, আমরা শুধু ভাড়ার বিনিময়ে তারা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন করি। প্রতি বছরের তুলনায় এবার আলু উৎপাদন কম হয়েছে, তাই মৌসুম শেষ হওয়ায় দাম বাড়িয়েছেন কৃষক ও ব্যাবসায়ীরা। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (হিমাগারের মালিকদের সংগঠন) তথ্যানুসারে, প্রতিবছরের চেয়ে এবছর আলুর দাম একটু বেশী। গতকাল সোমবার হিমাগার থেকে আলু বিক্রি হয়েছে ৪৮ থেকে ৪৯ টাকা কেজি দরে আর আড়ত পর্যায়ে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫১ টাকা কেজি দরে । সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, চলতি বছর (মার্চে সমাপ্ত মৌসুম) আলুর উৎপাদন আগের বছরের তুলনায় ২০ শতাংশ কম হয়েছে। আলুর দাম এখন নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। ফলে আলুর দাম আরো বাড়তে পারে। এ দিকে মৌসুম শুরুর পর বাজারে আলু ১৮/ ২০ টাকা কেজি দরে বিক্রি হয়। শীতের আগে যখন মজুদ শেষের দিকে থাকে, তখন প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করেন বিক্রেতারা। এবার চিত্র অন্যরকম। গত মার্চে যে আলু হিমাগারে ঢুকেছিল, ছয় মাস পেরোতেই সেটা কেজিপ্রতি ৫৫ টাকায় উঠে গেছে। নতুন মৌসুমের আলু পুরোদমে বাজারে আসতে আরো চার-পাঁচ মাস বাকি। তাই সাধারন মানুষকে আলু নিয়ে উদ্ধিগ্ন হতে দেখা গেছে ।