জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের একমাত্র বিশেষায়িত মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাটি সৃষ্টির লগ্ন থেকে অবহেলিত। হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়কসহ গুরুত্বপুর্ণ ৭২টি পদ রয়েছে শুন্য। প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা চলছে মাত্র দু’জন চিকিৎসক দিয়ে। ঝুকিপুর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম, দীর্ঘদিন ধরে পরিবহন, আবাসন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। শুরুতে ছিল টিবি হাসপাতাল পরবর্তিতে স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি করে ১শ শয্যার বক্ষব্যাধি হাসপাতালে রুপান্তর করা হয়। সেক্ষেত্রে জনবল এবং অবকাঠামোগত কোন পরিবর্তনসহ হয়নি কোন সুযোগ সুবিধা। প্রাথমিক সংকট সমাধানে নিয়োগপ্রাপ্ত আউটসোসিংয়ের চতুর্থ শ্রেনীর জনবল প্রতিষ্ঠানটির জন্য বোঝা এবং হুমকি হয়ে দাড়িয়েছে। জানাগেছে, খুলনা শহর থেকে ১৩ কিলোমিটার দুরে ভৈরব নদীর তীরে মীরেরডাঙ্গা এলাকায় খুলনা বিভাগীয় একমাত্র এই বিশেষায়িত বক্ষব্যধি হাসপাতালটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৬৫ সালে সংক্রামক ব্যাধি টিবি রোগীদের চিকিৎসার মাধ্যমে সেবা কার্যক্রম চালু করে। পরবর্তিতে রুপান্তরিত হয় ১০০ শয্যার বক্ষব্যাধি হাসপাতালে।হাসপাতালের অগ্রানোগ্রাম অনুযায়ী মঞ্জুরকৃত পদের সংখ্যা মোট ১৮৪টি এর মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসা তত্ত্বাবধায়ক সহ গুরুত্বপুর্ণ ৭২টি পদ রয়েছে শুন্য । হাসপাতাল সুত্রে জানাগেছে, হাসপাতালের প্রথম শ্রেনীর মোট ১১টি পদের মধ্যে চিকিৎসা তত্ত্বাবধায়ক পদ শুন্য, সিনিয়র কনসালটেন্টের ২টি পদই শুন্য, আবাসিক মেডিকেল অফিসারে ২টি পদের মধ্যে দুটিই শুন্য, প্যাথলজিষ্ট ও রেডিওলজিষ্ট পদ দুটি শুন্য এবং মেডিকেল অফিসারের-৪টি পদের মধ্যে ১টি পদ শুন্য এবং একজন ডাক্তার ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে প্রেষনে বিজিবি খুলনাতে সপ্তাহে তিনদিন কর্মরত রয়েছে । বর্তমানে মাত্র দু’জন মেডিকেল অফিসার দিয়ে চলছে হাসপাতালটি। যার একজন চিকিৎসা তত্ত¡াবধায়ক(ভারপ্রাপ্ত) প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দপ্তরের মিটিং এ এ্যাটেন্ট করতে হয়। দ্বিতীয় শ্রেনীর ৯৭টি পদের মধ্যে সিনিয়র ষ্টাফ নার্সের ৮টি, ষ্টাফ নার্সের ৪টি পদ শুন্য রয়েছে। তৃতীয় শ্রেনীর মোট ৩১টি পদের মধ্যে ওয়ার্ড মাষ্টার পদ,সহঃ সেবক/সেবিকা ১৭টি পদের মধ্যে ১৪টি পদ শুন্য রয়েছে এবং চতুর্থ শ্রেনীর ৪৫টি পদের মধ্যে অফিস সহায়ক ১টি পদ শুন্য এই পদে ১৫জন আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকসহ গুরুত্বপুর্ণ শুন্য পদ পুরণে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিচালাচালির পর স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বপুর্ণ পদ সমুহে জনবল নিয়োগ না দিয়ে গত বছর আগস্টে কয়েক ধাপে শুধুমাত্র চতুর্থ শ্রেনীর অফিস সহায়ক, কুকু/মশালচী এবং পরিচ্ছন্নতাকর্মী পদে আউটসোর্সিং এ ৩১জন জনবল নিয়োগ দেন। এদের মধ্যে তিনজন প্রেষনে হাসপাতালের বাহিরে বিভিন্ন স্থানে কাজ করছে। বাকীদের মধ্যে অধিকাংশ শিক্ষিত এবং ক্ষমতাধর হওয়ায় তাদের দিয়ে কাজ করাতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া এদের মধ্যে অনেকে ঠিকমত অফিস ও করে না বলে বিভিন্ন সুত্রে জানাগেছে। কয়েকজনকে আবার ড্উিটির সময়ে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সুত্র বলছে আউটসোর্সিং জনবল তাদের কর্মকান্ডে প্রতিষ্ঠানের জন্য এখন বোঝা ও হুমকি হয়ে দাড়িয়েছে। দীর্ঘদিনের পুরাতন হাসপাতাল ভবনের রোগীদের ওয়ার্ড, সেবা উপ- তত্ত্বাবধায়ক, হিসাব শাখা, ল্যাব সহ প্রায় প্রতিটি কক্ষের সিলিং এবং বীমের ঢালাই এবং পলেষ্টার প্রতিনিয়ত খুলেখুলে পড়ছে। হাসপাতালের আবাসিকের চিকিৎসা তত্ত্বাবধায়কের এক তলা বিশিষ্ট বাংলো দীর্ঘদিন যাবত বসবাসের অযোগ্য পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ডক্টরস কোয়ার্টারটি জরাজীর্ণ ও ঝুকিপুর্ণ হওয়ায় এটা বসবাসের সম্পুন্ন অনুপযোগি, ৩ তলা বিশিষ্ট ২টি নার্সিং কোয়াটার এবং চতুর্থ শ্রেনীর ২টি কোয়ার্টার ভবন মেরামত অযোগ্য পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে গাড়ীর গ্যারেজটি। রোগিদের আনানেওয়ার জন্য একটি মাত্র এ্যাম্বুলেন্স থাকলেও বিভাগীয় এই প্রতিষ্ঠানের ডাক্তার এবং ষ্টাফদের যাতায়াতের জন্য নেই কোন পরিবহনের ব্যবস্থা। ১৯৬৫ সালে নির্মিত হাসপাতালের প্রতিটি ভবন এখন ঝুকিপুর্ণ হয়ে বিপদজনক হয়ে দাড়িয়েছে। যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে অনাকাংখিত বড় ধরনের দূর্ঘটনা।এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ইউনুস আলী বলেন, হাসপাতালে যে সকল অত্যাধুনিক মেশিনারী যন্ত্রপাতি রয়েছে তা খুলনা বিভাগের মধ্যে কম হাসপাতালেই রয়েছে। এ সকল যন্ত্রপাতির সঠিক এবং সদব্যবহার করতে এবং বিভাগীয় শহরের মানুষকে কাংখিত সেবা প্রদানের লক্ষে চিকিৎসকসহ গুরুত্বপুর্ণ পদে দক্ষ জনবল প্রয়োজন। রোগীদের গুনাগত ও মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদানে প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে চিকিৎসকসহ গুরুত্বপুর্ণ কিছু পদের জনবলের অভাব। এছাড়া হাসপাতালের স্ব-স্ব পদের যোগ্য লোক নিয়োগ, প্রয়োজনীয় ঔষধসহ মালামাল সাপ্লাই, পরিবহন সংকটের সমাধান জরুরী। এছাড়া দীর্ঘদিনের পুরাতন জরাজীর্ণ আবাসিক ভবন গুলোকে ভেঙ্গে নতুন করে আধুনিক অবকাঠামো নির্মাণ করে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতিশীল করতে সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসা প্রয়োজন।