আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লামার কিংবদন্তী নেতা আলী মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী আজ

মোঃ চান মিয়া লামা বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলার প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোরআন খানী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবারের সদস্যরা। ২০১০ সালের ২২ আগষ্ট বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন এ গুনি মানুষটি।
জানা যায়, রামগড় মহকুমা প্রশাসক আলী মিয়ার নেতৃত্বে ২০০ উদ্ভাস্তু পরিবারকে ১৯৬২ সালের শেষের দিকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রেরণ করেন। ওই সময় আলী মিয়া পাহাড়ী বাঙ্গালীদের সমর্থন নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় লামা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার কর্তৃক স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন বীর মুক্তিযোদ্ধা আলী মিয়া। ১৯৭৩-৭৪সালে বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে লামা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান, ১৯৭৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৭৬ সালে তিনি লামা-ফাঁসিয়াখালী সড়ক, ১৯৭৯সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর ও আশির দশকে লামা উপজেলাকে বিদ্যুতায়নে অগ্রনি ভুমিকা পালন করেন আলী মিয়া। ১৯৮৫ সালে আলী মিয়া প্রথম লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময় তিনি উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, ঘাট, মসজিদ, ব্রিজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করে লামাকে আলোকিত করেন। মৃত্যুকালে ৪ স্ত্রী, ১০ ছেলে, ১১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন আলী মিয়া। ১৯৩০ সালে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন দেবনগর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন এক খন্দকার পরিবারে জন্ম গ্রহণ করেন আলী মিয়া। তার পিতার নাম মোহাম্মদ আনছার আলী খন্দকার। মাতার নাম ফুল বানু।
মরহুম আলী মিয়ার ছেলে মো. আইয়ুব আলী ও তৈয়ব আলী বলেন, আজ শনিবার জোহরের নামাজের পর আমাদের বাবা আলী মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনজেড একতা মহিলা সমিতির সভা কক্ষে কোরআন খানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্নীয় স্বজন ও গুনগ্রাহীদের উপস্থিতি  থাকার জন্য বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ