আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে হেলে পড়া বিদ্যুৎতের খুঁটির তারে লেগে গুরুতর আহত ৩

উজ্জ্বল হোসাইন, নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড নিকরাইল এলাকায় রাস্তার পাশে পল্লী বিদুৎতের খুঁটি হেলে পড়ায় জনসাধারণ চরম দূর্ভোগ রয়েছে। প্রতিনিয়তই ঘটছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমীতি-৩ এর কাছে বার বার ধরনা ধরেও মিলছে না কোন প্রতিকার।

জানা গেছে,গত ৩১ জুলাই দুপুরে দূর্ঘটনার শিকার হন নিকরাইল এলাকার রুবেল মিয়া(২৫), পিতা:জয়নাল আবেদীন,
মাহাবুব(৪০), পিতা:দারগ আলী, রনি মিয়া(৩০), পিতা:মুক্তার মিয়া।

দূর্ঘটনার শিকার মাহাবুব দৈনিক আগামীর সংবাদকে জানান,গত ৩১শে জুলাই দুপুরে নৌকা দিয়ে গরু বিক্রয়ের জন্য ঢাকা গাবতলীর উদ্দেশ্যে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন।এ সময় মাহাবুবসহ আরো দুই জন আহত হন। তিনি আরো জানান দূর্ঘটনায় তার পিট, হাত,পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।এবং রুবেল মিয়ার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীরভাবে পুড়ে যায়, রুবেল বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন, পুরো অংশ পুড়ে যাওয়ার বাম হাতটি কেটে ফেলা হয়েছে। এঘটনায় তাদের একটি গরুও মারা গেছে বলে তিনি জানান।

এলাকাবাসী জানান, বিগত কয়েক বছর ধরে পল্লী বিদ্যুৎ খুঁটিটি হেলে পড়ে আছে। এ বিষয়ে নিকরাইল এলাকার ঢাকা জেলা পল্লিবিদুৎ সমীতি-৩ এর কাছে বার বার ধরনা ধরেও পাচ্ছেন না কোন প্রতিকার।প্রতিনিয়তই দূর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। তাদের দাবী অতিদ্রুত এর সমস্যা সমাধান করা হয়। তা নাহলে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন তারা।

স্থানীয় মেম্বার ফিরোজ খাঁন বলেন,দূর্ঘটনার পরে এলাকাবাসীসহ স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন।

বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বলেন,দূর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের খবরাখবর নেন এবং পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানান, অফিস থেকে ব্যবস্থার নেওয়ার আশ্বাস দেন।

এবিষয়ে আমিন বাজার পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম নুরুল ইসলাম বলেন,দূর্ঘটনার বিষয়টি জানার পর ঐ স্থানে লাল পতাকা দিয়ে এলাকায় মাইকিং করে দেয়া হয়েছে।যেহেতু খুঁটিটি পানির মধ্যে তাই বন্যার পানি নেমে যাওয়ার পর এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান।সাভারে হেলে পড়া বিদ্যুৎতের খুঁটির তারে লেগে গুরুতর আহত ৩

সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড নিকরাইল এলাকায় রাস্তার পাশে পল্লী বিদুৎতের খুঁটি হেলে পড়ায় জনসাধারণ চরম দূর্ভোগ রয়েছে। প্রতিনিয়তই ঘটছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমীতি-৩ এর কাছে বার বার ধরনা ধরেও মিলছে না কোন প্রতিকার।

জানা গেছে,গত ৩১ জুলাই দুপুরে দূর্ঘটনার শিকার হন নিকরাইল এলাকার রুবেল মিয়া(২৫), পিতা:জয়নাল আবেদীন,
মাহাবুব(৪০), পিতা:দারগ আলী, রনি মিয়া(৩০), পিতা:মুক্তার মিয়া।

দূর্ঘটনার শিকার মাহাবুব দৈনিক আগামীর সংবাদকে জানান,গত ৩১শে জুলাই দুপুরে নৌকা দিয়ে গরু বিক্রয়ের জন্য ঢাকা গাবতলীর উদ্দেশ্যে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন।এ সময় মাহাবুবসহ আরো দুই জন আহত হন। তিনি আরো জানান দূর্ঘটনায় তার পিট, হাত,পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।এবং রুবেল মিয়ার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীরভাবে পুড়ে যায়, রুবেল বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন, পুরো অংশ পুড়ে যাওয়ার বাম হাতটি কেটে ফেলা হয়েছে। এঘটনায় তাদের একটি গরুও মারা গেছে বলে তিনি জানান।

এলাকাবাসী জানান, বিগত কয়েক বছর ধরে পল্লী বিদ্যুৎ খুঁটিটি হেলে পড়ে আছে। এ বিষয়ে নিকরাইল এলাকার ঢাকা জেলা পল্লিবিদুৎ সমীতি-৩ এর কাছে বার বার ধরনা ধরেও পাচ্ছেন না কোন প্রতিকার।প্রতিনিয়তই দূর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। তাদের দাবী অতিদ্রুত এর সমস্যা সমাধান করা হয়। তা নাহলে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন তারা।

স্থানীয় মেম্বার ফিরোজ খাঁন বলেন,দূর্ঘটনার পরে এলাকাবাসীসহ স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন।

বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বলেন,দূর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের খবরাখবর নেন এবং পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানান, অফিস থেকে ব্যবস্থার নেওয়ার আশ্বাস দেন।

এবিষয়ে আমিন বাজার পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম নুরুল ইসলাম বলেন,দূর্ঘটনার বিষয়টি জানার পর ঐ স্থানে লাল পতাকা দিয়ে এলাকায় মাইকিং করে দেয়া হয়েছে।যেহেতু খুঁটিটি পানির মধ্যে তাই বন্যার পানি নেমে যাওয়ার পর এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ