আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

এ এক ভিন্ন ঈদ

 

সুমাইয়া ইয়াসমিন
গোপালপুর,টাংগাইল প্রতিনিধি

শনিবার (১লা আগস্ট)
করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন। এমন অবস্থায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ঈদ পবিত্র ঈদ-উল-আযহা।

ঈদ মানে ছেলে, বুড়ো, পাড়া-প্রতিবেশী সবাই দল বেঁধে ঈদের নামাজ পড়তে ঈদগাহে যায়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি করে।কিন্তু করোনার স্বাস্থ্যবিধি এবার সেটা হতে দিচ্ছে না। এবার উন্মুক্ত স্থানে জনসমাগম করা যাবে না।

ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। মসজিদে মসজিদে সময় ভাগ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করতে হবে। যে এলাকায় করোনার প্রাদুর্ভাব নেই সেই এলাকায় হয়তো স্থানীয় লোকজনের উদ্যোগে ঈদগাহে জামাত হতে পারে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে করা যাবে না কোলাকুলি।

এ এক ভিন্ন ঈদ।ঈদ মানে এখন আর স্বজন আর বন্ধুদের মিলনমেলা নায়, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো নয়।ঈদ মানে কোলাকুলি নয়।ঈদ মানে বাবা-ছেলে,চাচা-ভাতিজা মিলে এক সাথে গরু কেনা নয়।যাদের স্বজন হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের জন্য নিশ্চয় এবারের ঈদ খুশি বয়ে আনতে পারেনি।

ত্যাগের উজ্জ্বল স্মারক হিসেবে সকল ভালো কাজ অব্যাহত রাখার প্রত্যাশায় খারাপ অভ্যাস সহ মনের পশুকে কোরবানি দেয়ার মাধ্যমে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ