আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বান্দরবান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

 

হিরু কান্তি দাশ, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমির বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই,২০২০ ইং-) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়। লামা উপজেলা পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।আরও বিদায়ী অতিথি ইউএনও নূর-এ-জন্নাত রুমি,পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,এএসপি মোঃ রেজওয়ানুল ইসলাম,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,কৃষি অফিসার সানজিদা বিনতে সালাম,মৎস্য অফিসার জয় বণিক,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইছহাক আলী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,মিন্টু সেন,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ বিভিন্ন দপ্তরের কমর্কতা –
কর্মচারিগণ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ