সুনামগঞ্জ প্রতিনিধিঃ
‘প্রবাসীদের ঐক্য, সমাজের কল্যাণ’ এ স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে সুনামগঞ্জ শহরের কালিপুর এলাকায় এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট পীর ফজলূর রহমান মিসবাহ্। উদ্বোধন শেষে সংগঠনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রুকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার সাহিদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সজিব আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজগর আলী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজ্বী নুরুল মোমেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান নজির আলী, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মো. নুরুজ আলী প্রমুখ।