মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল শুক্রবার ২৯ জানুয়ারি মতবিনিময় সভা করেছেন আসন্ন মালখানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান রিয়াদ। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এর বড় পুত্র ।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ বলেন, আমার পরিবার যুগ যুগ ধরে মালখানগর ইউনিয়ন বাসীর সেবা করে আসছে, আমার মরহুম দাদা এ ইউনিয়নের রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন, আমার পিতা হাজী মহিউদ্দিন আহমেদকে আপনারা ভালোবেসে ভোট দিয়ে পাঁচ বার মালখানগরে চেয়ারম্যান নির্বাচিত করেছেন,পরপর ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমার মা–কে ইউনিয়নের দুই বারা চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। মালখানগর বাসীর সাথে আমার পরিবারের আত্মার সম্পর্ক,আপনার আমারা আত্মার আত্মীয়। তিনি আর বলেন কিছুদিন পূর্বে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছেন, আমার বিশ্বাস আসন্ন ইউপি নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা আমাকেই নৌকার মনোনয়ন দিবেন। ইনশাআল্লাহ নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয়া আপনাদের সাথে নিয়ে নেত্রীকে নৌকার বিজয় উপহার দিবো।
গতকাল শুক্রবার ২৯ জানুয়ারি বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরমহল গ্রামের মুরব্বী ইউনুস মুন্সীর এর সভাপতিত্বে ও মনির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখানে জেলা আ”লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, উপজেলা আ”লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক নিধির চন্দ্র দে, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, ইউপি সদস্য ঝর্ণা বেগম, ইউপি সদস্য আজিজুল শেখ , ১ নং ওয়ার্ড আ”লীগের সভাপতি কামরুজ্জামান মিষ্টি প্রমুখ।
সভার শুরুতে গ্রাম বাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদকে ক্রেস তুলেদেন আরহমল জামে মসজিদের সভাপতি মোঃ মস্তফা , মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান তমাল,সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইউনিয়ন তাতী লীগের সভাপতি লালন দেওয়ান, সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, বিভিন্ন ওয়ার্ড আ”লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।