মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলা ইউপি সদস্য। ইউপি সদস্য হওয়ার ৪ বছরের মধ্যে কোন কাজ না দেওয়া, মনোনীত ব্যক্তিকে দিয়ে কাজ করানো এবং ইউপি সদস্যের সাথে খারাপ আচরণের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগ এনে উপজেলার বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেন একই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. সাবিনা আক্তার। এছাড়া ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী মহিলা ইউপি সদস্যদের ৩০% কাজ করার অনুমতি থাকলেও অজ্ঞাত কারণে তাকে কাজ না দিয়ে বঞ্চিত রাখাসহ অন্যান্য ইউপি সদস্যদের বেতনভাতা ঠিকঠাক মত না দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগও তোলা হয়। কিন্তু সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ৩০% কাজের থেকে বেশি কাজ পেয়েছেন।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য মোসা. সাবিনা আক্তার এল জি এস পি ও নীতিমালা অনুযায়ী ০৭ নং ওয়ার্ড বড় পাউলদিয়া গ্রামের ওর্য়াড সভাপতি। ২০১৭-২০১৮ অর্থবছরে ১ম পর্যায়ের ১টি প্রকল্পের প্রকল্প সভাপতি। ২০১৮-২০১৯ অর্থবছরে কাবিখা একটি প্রকল্পের সভাপতি। ২০১৭-২০১৮ অর্থবছরের টি, আর প্রকল্পের প্রকল্প সভাপতি ছিলেন সাবিনা আক্তার। এছাড়া এ ডি পি প্রকল্পের আওতায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন নিজ বাসায় নেন সাবিনা আক্তার। বয়রাগাদী ইউনিয়নের এম পি বরাদ্দ ২০১৯-২০২০ অর্থবছরের চাকরি প্রকল্পেরই সভাপতি। ০৪ নং প্রকল্পটি উ. গোবরদীর সহীদ মিয়ার বাড়ি থেকে হবুল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান প্রকল্পটি সমাপ্ত না করে টাকা উত্তলন করে সেই টাকা নিজে আত্তস্বাদ করেছেন। যা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছে এলাকাবাসী।
বয়রাগাদী ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য মো. ইয়াসিন বলেন,মহিলা সংরক্ষিত ইউপি সদস্য হয়ে তিনি যে কাজ করেছেন সেখানে আমিও কাজ পাইনি। এখন নির্বাচন চলে আসায় জনগণকে বুঝানোর জন্য সেই মিথ্যা অভিযোগ তুলেছেন চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে । আমরা নিন্দা জানাই এবং বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব সব পরিশোধ করে দিয়েছেন।
বয়রাগাদী ইউপি সদস্য জামাল উদ্দীন বলেন, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা আক্তার অনেক কাজ পেয়েছে আমরা তার থেকেও কম কাজ পেয়েছি। তিনি কাজ নিয়ে ঠিক মতো কাজ করেন না। আর তিনি এখন চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আমাদের বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা নেই।
অভিযুক্ত মহিলা ইউপি সদস্য মোসা. সাবিনা আক্তার বলেন, পাঁচ বছরের মধ্যে আমাকে লাস্টের এক বছর কাজ দিয়েছে। আমি চেয়ারম্যানের সাথে যুদ্ধ করে এই কাজগুলো নিয়েছি। তাছাড়া আমাকে তিনি ঠিক মতো কাজ না দেওয়ার কারণেই আমি চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ করেছি।
বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন গাজী বলেন, আমি সাবিনা মেম্বারকে প্রচুর কাজ দিয়েছি। তারপরও তিনি আমার বিরুদ্ধে মিথ্যা লিখিত অভিযোগ করেছেন। আমি খুবই দুঃখ পেয়েছি। ইউএনও স্যারের কাছে দাবি সাবিনা আক্তার যে যে কাজ গুলো করেছেন তদন্তপূর্বক খতিয়ে দেখবেন। তাছাড়া সে কয়েকটি কাজ অনিয়ম করেছে। আমরা কাউকে জানাইনি। কিন্তু এখন আমি ইউএনও স্যারকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েদুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। সে অভিযোগ গুরুত্বপূর্ণ নয়। কারণ মহিলা সংরক্ষিত ইউপি সদস্য কাজ পেয়েছে । আর ইউপি চেয়ারম্যান সাহেব সবাইকে বন্টন করে কাজ দিচ্ছেন।