আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে অপহরণের পর গণধর্ষণ

সাভার প্রতিনিধি :

সাভারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণের পর গণধর্ষেনের শিকার এক কিশোরী(১২)।

এঘটনায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে কে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। মঙ্গলবার সকালে (২৬ সেপ্টেম্বর) কিশোরীর মা বাদী হয়ে অভিযোগ করেছে বলেনিশ্চিত করেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার।

গ্রেফতারকৃত আসামী সাভারের চাপাইন এলাকার মো. রতনের ছেলে হৃদয় হাসান(২১)। বাকী অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের ভাকুম এলাকার মো. ওহাবের ছেলে মাসুম(৩৪) ও একই এলাকার লাবু খানের ছেলে তুহিন (১৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের সাথে সাভার পৌরএলাকার চাপাইন এলাকায় মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে বেড়াতে যায়।

সেখানে গত২১ সেপ্টেম্বর বিকেলে দ্বিতীয় স্বামীর ভাতিজা হৃদয় পূর্ব পরিচয়ের সূত্রে ওই কিশোরীকেঅপহরণ করে। এর কয়েকঘন্টা পরে ভুক্তভোগীর খালার মুঠোফোনে ফোন দিয়ে ওই কিশোরী জানায় তাকে

অপহরণ করে পার্শ্ববর্তী মানিকগঞ্জের পূর্ব ভাকুম এলাকার একটি বাড়িতে নিয়ে অভিযুক্ত তিনজন দলবদ্ধ ধর্ষণ করেছে।

সেসময় অসুস্থ হলে অভিযুক্তরা একা রেখে পালিয়ে গেলে স্থানীয়দেরসহযোগিতায় রাতে মেয়েটি বাসায় ফিরে আসে।

পরে ধামাচাপা দেওয়ার জন্য তার দ্বিতীয় স্বামীর পরিবার চাপ দিতে থাকে। কিন্তু মেয়ের নিরাপত্তার কথা ভেবে তারা বিষয়টি থানাকে অবহিতকরে।

কিশোরীর মা বলেন, হৃদয় হাসান পূর্ব পরিচিত থাকায় তার সাথে ঘুরতে যায়। পরে সেখানে নিয়ে মেয়ের ব্যবহৃত মোবাইল বন্ধ করে ফেলে। এসময় মেয়েকে তিনজন একটি বাড়িতে নিয়ে যায়।

মেয়ে রাত ৯টার দিকে ফোন করে অপহরণের কথা জানান ও টাকা দেওয়ার কথা বলে। কিন্তু মেয়ের খালা টাকা দিতে অস্বীকৃতি জানালেও পুলিশে খবর দেওয়া কথা বললে আবার ফোন বন্ধ করে রাখে।

পরবর্তীতে তারা মেয়ের সাথে খারাপ কাজ করে অসুস্থ অবস্থায় একা রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বাসে উঠিয়ে দেয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতেপাঠানো হয়েছে।

বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য পরিক্ষার জন্য শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান এই উপ পরিদর্শক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ