আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সংবাদ প্রকাশের জেরধরে সংবাদ কর্মির উপর হামলা 

 

নিজেস্ব প্রতিবেদক :

বাবুগঞ্জে সংবাদ প্রকাশের জেরধরে মোহাম্মদ মহিউদ্দিন সবুজ নামের এক সংবাদ কর্মির উপরে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর ১২ টার এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে । আহত এ সংবাদ কর্মি হল জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যাক্ষ ও উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের অন্তর্গত তিলেরচর গ্রামের বাসিন্দা ও মধ্য ইসলামপুর মাহমুদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক । মহিউদ্দিন সবুজ অভিযোগ করে বলেন , অনেক দিন পূর্বে একাধিক পত্র-পত্রিকা ‘ অবৈধ বিদ্যুৎ সংযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । মূলত শরিকল বাজার থেকে তিলেরচর গ্রামে সাইডলাইন এনে ওয়ার্কশপ চালায় ইউনুস মোল্লা সেই সংবাদটি তুলে ধরেন পত্রিকায় এবং সংযোগটি বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ ।

তাতে ক্ষিপ্ত হয়ে ইউনুস মোল্লা সাংবাদিক মহিউদ্দিন সবুজকে দেখিয়ে দিবে এবং তাহাকে হত্যা করার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ইউনুস মোল্লা ও তার ছেলে আরাফাত মোল্লা এবং ইউনুস মোল্লার স্ত্রী মিলে সাংবাদিক সবুজকে ওয়ার্কশপের লোহার রড ,লাঠিসোটা, দিয়ে পিটিয়ে সারা শরীর রক্তাক্ত করে গুরুতর আহত করে । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেবাচিমে প্রেরন করেন । উল্লেখ্য, ২০১৮ সালে ইউনুস মোল্লা আবাসিক মিটার সংযোগে ওর্যাকশাব চালায় এতে ওই মহোল্লার অধিকাংশ ঘরের টেলিভিশন,বাল্প, ফ্রিজ নষ্ট হয়ে যায়। যখন ওয়েল্ডিং করে বাতি নিবু নিবু করে বাতি কেটে যায়। মহিউদ্দিন সবুজের টেলিভিশন নষ্ট হয়ে গেছে। ইউনুস মোল্লাকে বলার পরেও সে ওয়ার্কশপের কাজ চালিয়ে যায়

মহল্লার সবাই একত্রিত হয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ২ বরিশাল এ জি এম এর বরাবর অভিযোগ দাখিল করলে সাথে সাথে তদন্ত সাপেক্ষে ইউনুস মোল্লার অবৈধ সংযোগ টি বিচ্ছিন করা হয়। তিনি আরো জানান, ২০১৯ সালে ইউনুস মোল্লা ভক্ত বাড়ির দুর্গা মন্দিরের পথটি বন্ধ করে দেয় তাতে হিন্দু সম্প্রদায় মন্দিরে যেতে পারে না এবং পূজা দিতে পারে না, এমনকি ওই বাড়িতে ৬-৭ টি ঘর আছে তাহারা বাড়ি থেকে যাওয়া আসা করতে পারে না, ওই পথটি প্রাচীন ২০০ বছরের আগের পথ, ৩ মাস আটকানো পরে, সাংবাদিক মহিউদ্দিন( সবুজ) হিন্দুদের সাথে নিয়ে ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগরের চেয়ারম্যান মোঃতারিকুল ইসলাম তারেক এর নিকট একটি অভিযোগ দাখিল করি। চেয়ারম্যান হিন্দুদের মন্দিরে যাওয়া আসার জন্য এবং ওই বাড়ির লোকজন দের যাওয়া আসার জন্য রাস্তাটি নিমাণ করে দেন। এসমস্ত কারণে তারা ক্ষিপ্ত হয়ে, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়। এ নিয়ে পরের দিন বৃহস্পতি বার তারিখ বাবুগঞ্জ থানায় মামলা করা হয় ।

কিন্তু এখন পযর্ন্ত পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে পারেনি । এ নিয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ