আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের নিষেধাজ্ঞা জারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি :  

সরকার আরোপিত কঠোর লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া কোনও ধরনের যাত্রীবাহী পরিবহন ও ফেরিতে যাত্রী বহনের নিষেধাজ্ঞা চলমান থাকলেও একই নির্দেশনা ফের জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কারণ, নতুন করে নির্দেশনা জারির ফলে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলেও মানুষ ফের সচেতন হবে। শুক্রবার ৯ জুলাই নিষেধাজ্ঞাটি ফের জারি করে বিআইডব্লিউটিসি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, লকডাউনের শুরু থেকেই আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী শুধু মাত্র জরুরি পরিষেবার যানবাহন ফেরিতে পার করছি। কিন্তু আজ (শুক্রবার) আবার যাত্রী ও যাত্রীবাহী গাড়ি ফেরিতে পারাপারের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। আমার মনে হয়, নতুন করে ঘোষণা দিলে গণমাধ্যমে সেটি প্রচারিত হবে এবং সাধারণ যাত্রীরা সেটা আবার নতুন করে জানতে পারবে। এই উদ্দেশ্যেই নতুন করে ঘোষণা দেওয়া হতে পারে। এদিকে, শুক্রবার ছুটির দিন  সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বাড়তে থাকে যান ও যাত্রীর চাপ। যদিও রাত সাড়ে ৯টার দিকে তা কমতে শুরু করেছে। সকাল থেকে সারাদিন আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট পেরিয়ে শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ঘাটে আসতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের সংখ্যাও বেশি ছিলো।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, ছোটবড় মিলিয়ে দেড় শতাধিক গাড়ি পারাপারের জন্য অপেক্ষায় আছে। কিন্তু সাধারণ যাত্রী সংখ্যা কম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ