নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় আইন অমান্য করে ওভার লোড নিয়ে বেপরোয়া গতিতে পথযাত্রি ও সড়কের পাশের বসতবাড়ির জনজীবন অতিষ্ট করে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ফিটনেন্স বিহীন বালুর ট্রাক।
এদের দখলে উপজেলার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি গ্রামীণ সড়ক। বালুর ট্রাকের দৌরাত্বে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে কাঁচা-পাকা রাস্তা। এছাড়াও এ সকল বালুর ট্রাকের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বালু বহনকারী বেপরোয়া ট্রাক চলাচলে ফলে প্রতিদিন রাস্তায় যানজটের সৃষ্টির পাশাপাশি শব্দ দুষণ ও ধূলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সড়কে অতিরিক্ত ধূলাবালির কারণে ফুসফুসের বিভিন্ন রোগসহ এলার্জি, চোখ জ্বালাপোড়া এবং শিশু ও বৃদ্ধদের চর্মরোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারে।
এ অবস্থায় উপজেলাবাসীর স্বাস্থ্য বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আলম।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘুরে দেখা যায়, রাস্তার উপর লেপে আছে মাটি আবরণ। ধুলাবালি উড়ে রাস্তার দু’পাশের ঘর-বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় চলাচলকারী অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল আরোহীসহ পথিকেরা হাবুডুবু খাচ্ছে ধুলায়।
উপজেলা জুরে প্রতিদিন শ’খানেক বালুর গাড়ি মূল সড়কসহ গ্রামীন কাঁচা-পাকা রাস্তাগুলো দিয়ে চলাচল করে বলে জানা যায় স্থানীয়দের সাথে কথা বলে।
বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, করোতায়া নদী থেকে বালি উত্তোলন করে নদীর ধারে রাখা হয়। ওখান থেকে ট্রাক ভর্তি করে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় নেওয়া হয়।
যার কারণে সারা রাস্তা বালি হয়ে গেছে। রাস্তার সাথের দোকানী দুলালী বেগম জানান, এ ছোট দোকান আর ছোট ছেলেও আয়ে আমাদের সংসার চলে কিন্তু এই ধূলার কারনে আমার ব্যবসা প্রায় শেষ, আমার দোকানের পান কেউ খায় না বাবা।
এভাবে চলতে থাকলে আমার দোকান বন্ধ করে দিতে হবে। কি করমু আব্বাজান বলেন, এ প্রশ্নের জব্বার প্রতিবেদকের কাছে ছিল না। এমন সমস্যা রাস্তার ধারে শত শত দোকানীর। অথচ স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে এদের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ফিটনেন্স বিহীন বেপরোয়া বালুর ট্রাকের বিষয়ে শাহজাদপুর থানার ওসি অপারেশন্স আব্দুল মজিদ জানান, আমরা এর মধ্যে বেশ কিছু ফিটনেন্স বিহীন বালুর ট্রাক আটক করা হয়েছে। ফিটনেন্স বিহীন ট্রাকের উপর অভিযান অব্যাহত আছে। এ অভিযান আরও বেগবান হওয়া দরকার বলে মনে করেন তিনি।