আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ ইং

রাষ্ট্রপতির সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ( রু.দা) অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন উপাচার্য মহোদয়।

এসময় রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালে মহামান্য রাষ্ট্রপতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ