আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে সাংবাদিকের ভিটা জমির একমাত্র রাস্তা বেআইনিভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

নগরীর পশ্চিম পাদদেশ কশিয়াডাঙ্গা মোড়ের পশ্চিমে চাঁপাই দামকুরা রোডের সংযোগ রোডের পাকা রাস্তা হতে পশ্চিমে চারটি দাগ পেরিয়ে এলাকার জনগণ প্রায় ত্রিশ বছর যাবৎ বলিয়া কমিউনিটি ক্লিনিকে যায়।

ব্যবহার্য রাস্তার চারটি দাগেই ঐ এলাকার আব্দুল বারী সরকার বাদেশ নামক একজন স্বনামধন্য সাবেক চেয়ারম্যানের দুই আনা হিস্যা অংশ মুলে তিনি ২০৭ খতিয়ানের ২৩৬,২৩৭ ও ১১ খতিয়ানের ২৪১ নম্বর দাগে জমি খরিদকারী সাংবাদিকের দলিলের চৌহদ্দিতে রাস্তা দিয়েছেন বলে উল্লিখিত দলিল দেখা গেছে।

যুগ যুগ ধরে সরকারী ক্লিনিকে যাওয়ার প্রচলিত রাস্তার জমির খতিয়ানের উক্ত দাগে দাতার নাম দেখে উক্ত চেয়ারম্যান বা দাতার কাছ থেকে এলাকার একজন সাংবাদিক সরকারী ক্লিনিক লাগোয়া পূর্ব দিকে জমি খরিদ করে প্রায় দেড় যুগ আগে ।

সাবেক চেয়ারম্যান আব্দুল বারি সরকার তখন পাকা রাস্তা হতে অন্য ২৩৬,২৩৭,২৪১ তিন দাগে তার নিজ নামের দু আনা অংশ মোতাবেক সাংবাদিকের নিকট তার দলিলে নকশা চার দিক উল্লেখ সহ পূর্বদিকের চৌহদ্দী গোরস্থানে ও ঈদগাহর উক্ত দাগের মধ্য দিয়ে উক্ত আগের চলমান রাস্তা উল্লেখে জমি বিক্রি করেন ।

সে মোতাবেক জমি খরীদকারি সাংবাদিক সহ এলকার জনগন আগের প্রচলিত সেই রাস্তা দিয়ে বালিয়া সরকরি কমিনিটি ক্লিনিকে নির্বিঘ্নে যাতায়াত করে আসছে। সরজমিনে গিয়ে দেখা গেছে পবার বালিয়া মৌজার ২৪১,২৩৬,২৩৭ নম্বর দাগে বারী চেয়ারম্যান’র বিক্রয় দেয়া জমিতে যাওয়ার তিন যুগের প্রচলিত সরকারী ক্লিনিকে যাবার রাস্তা আগে থেকেই চলমান ছিল।

এখন গোরস্থানের পচিম দিকের পুরাতন প্রাচীর সংস্কার করতে গিয়ে আগের ছাড়া আট ফিট চওড়া রাস্তার পশ্চিম মুখ বেআইনি ভাবে গায়ের জোরে শামীম হাজী ঘিরে দিচ্ছে । তিনি জমি বিক্রেতা উক্ত বারী চেয়ারম্যান’র ভাতিজা এবং রিয়াজুল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে শামীম হাজী কশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কেরানীর চাকরি করে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এ মাটি এখন আমার (call record)। আমি রাস্তা বন্ধ করে দিবো। কিন্তু এলাকার ডজন খানেক ব্যক্তির সবাই বলেন তার দাবী মিথ্যা ঐ দাগ গুলিতে তার বাপ চাচার পাঁচ জনের নাম আছে।

এ বিষয়ে সভাপতি সাদেক আলী মূহরী জানান ক্লিনিক হওয়ার সময় রিয়াজুল,বারী সবাই একমত হয়ে তখন থেকেই ক্লিনিকে যেতে মানুষ রাস্তায় চলাচল করে আসছে।

এলাকার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে এ বেআইনি ঘটনার বিষয়ে পবা উপজেলা প্রেক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সম্পাদক দুলাল মাহবুব অবহিত করলে তিনি বলেন আমি জানিনা তবে এতো দিনের রাস্তা দিয়ে ক্লিনিকে মানুষ যেতে পারলে জমি খরীদকারী সাংবাদিক ও যাবে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ইতি পূর্বে এলাকার সুসন্তান বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী হাফেজ আব্দুস সবুর উক্ত শামীমের পছন্দ ছিল না তাই ঘোল পাকিয়ে কমিটির লোকদের ছাড়াই ওখানকার সিটিগেট মসজিদের ইমামতির চাকরী তিনি নস্যাৎ করে দেন। আব্দুস সবুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের জামাই।

হাজী শামীম তার বোনদের মৃত পিতা রিয়াজুল ইসলামের ভালো জমি ও নাজ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। তার পরিবার,এলাকা ও কমিটি র মানুষরা তাকে দেখতে না পারে কিট মন্তব্য করেছেন।

রাস্তার চলাচলে সংকট ও সমস্যা বিষয়ে সরকারি প্রশাসন অবগত হয়েছেন। সংকট সৃষ্টি কারী শামিম হাজিকে কমিটির সভাপতি ও এলাকার চেয়ারম্যান নিবৃত করতে পারনি । উক্ত হাজীর বিরুদ্ধে উক্ত অপরাধ প্রতিকারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ডায়রি নম্বর ৮১৫ বলে সূত্রটি জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ