আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

আবুল খায়ের আনন্দ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায়,স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও পাটগুদাম বাস টার্মিনালে স্বাস্থবিধি মেনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা শাকিল আহমেদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
এসময় শাকিল আহমেদ বলেন, করোনা ভাইরাস একটি বৈশিক মহামারী, এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সচেতনতা ও মাস্ক সবচেয়ে বড় হাতিয়ার।
অপ্রয়োজনে কাউকে বাড়ীর বাহিরে না যাওয়ার অনুরোধ জানান ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল, মাস্ক পরিধান করার আহবান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ