আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বয়সের চাকা ঘুরে ষাটে পৌছলেও, ভাগ্যের চাকা ঘোরেনি 

নিজস্ব প্রতিবেদক :

বৃদ্ধ রিয়াজ উদ্দিনের
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা পুর্ব পাড়া গ্রামের মৃত আদম মন্ডলের ছেলে রিয়াজ উদ্দিন (৬০)। ১০ বছর বয়স থেকে বাবার সাথে উঠেছিলেন গরু গাড়িতে। দীর্ঘদিন গরু গাড়ি চালিয়েছেন তিনি। গরু গাড়ির প্রচলন কমতে থাকায় রিয়াজ উদ্দিন তিন চাক্কার ভ্যান গাড়ির প্যাডেল মারা শুরু করেন। সেই যুবক বয়স থেকে আজ ৬০ বছর বয়সেও ভ্যানের প্যাডেল ঘুরিয়ে জীবন-জিবীকা নির্বাহ করছেন তিনি। বয়সের ভারে ন্যুয়ে পড়া রিয়াজ উদ্দিনকে এলাকায় সবাই রিয়াজ চাচা বলে ডাকে।
৪ সদস্যের সংসারে রিয়াজ উদ্দিন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখনও সংসারে তার বৃদ্ধ মা, স্ত্রী বেঁচে আছে। বেশীর ভাগ সময়ই তাদের অসুস্থ্যতার জন্য ঔষধ কিনতে হয়। যে বয়সে ঘরে বসে সন্তান, নাতিপুতির দেয়া খাবার খাওয়ার কথা। আর সেই বুড়ো বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে। ডিজিটাল এই যুগে এসেও টাকার অভাবে (এনালগ) প্যাডেল মারা ভ্যানগাড়ি নিয়ে বের হতে হয় রাস্তায়। একে তো বুড়া মানুষ! তার উপর আবার পায়ে চালানো ভ্যান গাড়ি। সভ্যতার এই যুগে যান্ত্রিক যান ছাড়া কেউ উঠতে চায় না বৃদ্ধ রিয়াজ উদ্দিনের গাড়িতে। তাই তো স্থানীয় ঘুড়কা বাজারে ব্যবসায়ীদের মালামাল, স’মিলের কাঠ, চাতালের তুষ,মাছের বাজারে জেলেদের ড্রাম,দোকানীদের হালকা বাজার পৌছে দেন তিনি। অনেকের আবার নিত্যপণ্য বাজার ভ্যানে করে পৌছে দেন তাদের বাড়িতে। এভাবে সারাদিন ঘাম ঝরিয়ে ২০০-৩০০ টাকা রোজগার হলেও দীর্ঘমেয়াদী প্রাণঘাতী করোনায় পথে বসেছে রিয়াজ উদ্দিন। বর্তমান কঠোর লকডাউনের কারনে ঘুড়কার দোকানপাট সহ অন্যান্য ব্যবসা বন্ধ থাকায় দিন শেষে ৮০- ১০০ টাকাও উপার্জন হচ্ছে তার। পেটের খোরাক সহ ঘরে বৃদ্ধ মা,স্ত্রীসহ অন্যান্যদের জন্য ঔষধ ও চাল, ডাল কিনতে পারছেন না সে। তাই তো অর্ধাহারে-অনাহারে মানবেতর ভাবে চলছে তার সংসার।
বৃদ্ধ রিয়াজ উদ্দিন বলেন, ছোট বেলায় বাবার সাথে গরুর গাড়ি চালিয়েছি। গরুর গাড়ির প্রচলন শেষ হওয়ায় তারপর থেকে রিক্সা চালাচ্ছি। এখন বয়স বেশী হয়ে গেছে আগের মতো শক্তি পাই না। শরীরে শক্তি না থাকায় ভারী ভাড়া টানতে পারি না। এই বাজারের ব্যবসায়ীদের মালামাল টেনে কোন রকম ভাবে সংসার চালাতাম। এখন লকডাউন থাকায় কোন কাজ নাই সকাল থেকে বসে আছি মাত্র ৮০ টাকা রোজগার হয়েছে। এই টাকা দিয়ে চাল কিনবো নাকি মা, বৌয়ের জন্য ঔষুধ কিনবো। সরকারী কোন অনুদান পান কিনা এমন প্রশ্ন করলে বৃদ্ধ রিয়াজ উদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, এ জীবনে সরকারি কোন অনুদান জোটে নি আমার ভাগ্যে। কেউ কোনদিন এক কেজি চাল দিয়েও সাহায্য করেনি এই অভাবীকে।
এ বিষয়ে কথা হয়, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের সাথে তিনি বলেন, বৃদ্ধ রিয়াজ উদ্দিনের কথা আমার জানা ছিলো না। তার পরিবারের কেউ যদি বয়স্ক ভাতার আওতার মধ্যে পড়ে তাহলে একজনকে বয়স্ক ভাতার কার্ড করে দিবো। এবং আমি ব্যক্তিগত ভাবে তাকে সহযোগীতা করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ