আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিশ্ব আজ দেখা পাবে নতুন এক ক্রিকেটের – ৩ দল ১ ম্যাচ 

 

রাকিবুল হাসান, ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

সাধারণ ভাবেই ক্রিকেটের কথা মাথায় আসলেই প্রথমত যে কথাটি উঠে আসে কোন দুটি দলের খেলা? কিন্তু এবার একটু ব্যতিক্রম। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এক ক্রিকেট খেলার।যেখানে,দুটি দলের পরিবর্তে থাকবে তিনটি দল।খেলাটি অনুষ্ঠিত হবে মোট ৩৬ ওভারে।৩৬ ওভারের এই খেলায় তিনটি দলই ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং করবে।ক্রিকেটের নতুন এই ফরম্যাটের নাম দেয়া হয়েছে থ্রি-টি।
এটি মুূলত একটি প্রদর্শনী ম্যাচ।এই ম্যাচ থেকে উপার্জিত অর্থ ব্যবহার করা হবে করোনা যুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী কিনতে।
আজ ভারতীয় সময় দুপুর দুটোয় শুরু হবে ম্যাচটি।সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।স্টার স্পোর্টস ওয়ানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ