আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাহুবলে চা শ্রমিককে দুই ডোজ টিকা দিলেন সিনিয়র নার্স

নিজস্ব প্রতিবেদক, পলাশ পাল :

বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জের বাহুবলে রবি কালিন্দী নামের এক চা শ্রমিক ২ মিনিটের ব্যবধানে দুই হাতে দুই ডোজ টিকা দিয়েছেন সিনিয়র নার্স। সোমবার (৯ আগস্ট ২০২১) সকাল সাড়ে ১১টায় বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। রবি কালিন্দী (৫৪) উপজেলার বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। একসাথে দুই ডোজ টিকা নেয়ার পর গ্রহণকারী রবি কালিন্দির মাথা ব্যথাসহ শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে ওই চা শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তাররা তাকে চিকিৎসা দেন এবং পর্যবেক্ষণে রাখেন । এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
টিকা গ্রহীতা জানান,’ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান ওই শ্রমিক। তার নামীয় টিকার রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেওয়া হয় ও তিনি টিকা নেওয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতেই বসে ছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী নার্স বিপরীত মহিলা বুথ থেকে ঘুরে এসে ভয়ালে ভরা ভ্যাকসিন আরেকটি সিরিঞ্জে ইন করেন এবং চেয়ারে বসে থাকা চা শ্রমিককে শার্ট খুলে হাত বের করতে বলেন। সাথে সাথে ওই চা শ্রমিক ডান হাতের বাহু উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে ওই টিকাদানকর্মী(লুৎফা বেগম) আরেক ডোজ টিকা প্রদান করেন।
লাইনে দাঁড়ানো অন্যান্য লোকজন বিষয়টি টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের অবগত করলে সাথে সাথে ওই চা শ্রমিককে পর্যবেক্ষণে নেওয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ দৈনিক আগামীর সংবাদ কে জানান, ‘ ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে এবং টিকাদানকর্মী নার্স তার ভুলও স্বীকার করেছেন।কিন্তু তিনি একজন সিনিয়র নার্স হিসেবে ঠান্ডা মাথায় খেয়াল করে টিকা প্রদান করা উচিত ছিলো। আমি এটাকে দায়িত্বে অবহেলা বলবো এবং নার্স লুৎফা বেগমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবো। সোমবার(০৯ আগষ্ট) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। বিষয়টি জানার সাথে সাথে টিকা গ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তার শারীরিক কোন সমস্যা দেখা না দেওয়ায় হাসপাতাল থেকে ঔষধ সহ তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেওয়া হবে। এই কোভিড-১৯ টিকাদান বুথে যে কান্ড ঘটলো, এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বরত সিনিয়র নার্স লুৎফা বেগমকে শোকজ করা হবে’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ আরও বলেন’ আমি যতদিন এই বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে দায়িত্বরত থাকবো,ততোদিন এই হাসপাতালে কাউকে দায়িত্বে অবহেলা বা কোন নার্স ও ডাক্তার যদি ঠিকমত হাসপাতালে আসা রোগীদের সঠিক চিকিৎসা প্রদান না করেন ও অসদাচরণ করেন তাহলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ