আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারকের এক সদস্য গ্রেফতার

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মদনডাঙ্গি গ্রামের শুকুর আলীর ছেলে মিরাজ হোসেন (৩৫) নামের এক বিকাশ প্রতারকের সদস্যকে সোমবার সন্ধ্যায় থানা পুলিশ গ্রেফতার করেছে।
মিরাজের পিতা পেশায় ভ্যানচালক। দুই ভাই মিরাজ ও মিরুল সংসারের টানাটানিতে গড়াই নদীর তীরে বাড়ি হওয়াতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে মোটর সাইকেল ক্রয় করে রাজকীয় ভাবে চলাফেরা করতে থাকে। তখনই নজরে আসে এলাকার মানুষের । সে তার মনোনীন লোকদের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে থেকে বিকাশ নম্বর সংগ্রহ করে বিকাশ কল সেন্টারের ভুয়া নম্বর ব্যবহারের মাধ্যমে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।
কখনো উচ্চ পদস্থ কর্মকর্তা, ভুলে বিকাশে টাকা চলে যাওয়া, স্বর্ণালংকারের লোভ দেখিয়ে লটারী পাওয়াসহ ফেসুবক হ্যাক করে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা । বিভিন্ন সময় বিভিন্ন সিম ব্যবহার করে এ সব প্রতারকগণ তাদের কৌশল পরিবর্তন করে রাতারাতি আলাদিনের যাদুর চেরাগের মতো ভাগ্য পরিবর্তন করছে। আর এ সব বিকাশ প্রতারকের মুল হোতাকে হাতেনাতে ধরতে কাজ করছিলেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।
এলাকাবাসী জানান, এ ধরনের কোটিপতি এখন শতাধিক বেকার ও যুবক। তাদের অপকর্ম ও সুরক্ষায় কাজ করে অন্তত ২০টি মোটর সাইকেল টিম। ওয়েলকাম পার্টির রোষানলে পড়ে মিথ্যা মামলার শিকার হচ্ছে নিরীহ মানুষ। বিকাশ প্রতারক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় এ সব প্রতারকের ছড়াছড়ি বেশি। অপরদিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেশপুর রয়েছে এদের স্থান।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসা ডাংগী, মধুপুর, চরটাকাপুড়া, চরঘিকমলা, মরাবিলা ,সোনাকান্দর, জঙ্গল ইউনিয়নের অলংকারপুর, ঢোলজানি, সমাধিনগরসহ বিভিন্ন স্থানে এই সব টিম কাজ করে যাচ্ছে। তাই বিশেষ টিম গঠনের মাধ্যমে এদের মুলহোতাকে ধরার পরিকল্পনা ছিল। আমরা তাকে গ্রেফতার করেছি। আসামীকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ