আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

“বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি “

নিজস্ব প্রতিবেদক :

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হোলি আর্টিসান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে। সেই রাতে অভিযান চালাতে গিয়ে বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা শহীদ হন। আজ এই নৃশংস হামলার ০৫ বছরপূর্ণ হল। হলি আর্টিসান নামটা আমার জীবনের সাথে মিশে আছে, এই মামলার তদন্ত সুপারভিশন করার সুযোগ হয়েছিল, বলতে গেলে পুলিশি জীবনের সবচেয়ে বড় অর্জন এই কাজের সাথে সম্পৃক্ততা। ২০১৭ সালের ১৭ জানুয়ারী কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বদলী সুত্রে যোগদান করি। তৎকালীন ইউনিট প্রধান , বর্তমান এসবি প্রধান (অতিরিক্ত আইজিপি) শ্রদ্ধেয় জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) স্যারের নির্দেশে ডিসি সিটি জনাব মহিবুল ইসলাম খান বিপিএম(বর্তমান পুলিশ সুপার, পাবনা) স্যার আমাকে মামলার সুপারভিশনের গুরুদায়িত্বে নিযুক্ত করেন। জঙ্গিবাদের দমন নিয়ে গঠিত স্পেশালাইজড এই ইউনিট কাজ করতে গিয়ে আবিষ্কার করি একটি নতুন অধ্যায়ের। বাংলাদেশের তথা বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত এই মামলার করতে গিয়ে দেখি উঠতি বয়সী যুবকদের মগজধোলাই করে বিপদগামী রাস্তায় ঠেলে দিয়ে আমাদের সোনার বাংলাদেশকে একটা অনিরাপদ ব্যার্থ রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী প্রচারে কিভাবে সন্ত্রাসী সংগঠন কাজ করছে। ধর্মের নামে নিরাপরাধ মানুষ হত্যা, জান্নাত লাভের ধোয়াশা সৃষ্টি করে তথাকথিত জিহাদ কায়েম – এ যেন পরতে পরতে সাজানো মিথ্যার ফুলঝুরি। আমার মনে হয়েছে প্রকৃত ধর্মীয় শিক্ষা, বিবেকবোধ, চারিত্রিক দৃড়তা, দেশপ্রেমের অভাব, অভিভাবকদের নাজুক পারিবারিক বন্ধন অনেকাংশে এই ঘটনার জন্য দায়ী। এই জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহন করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নির্দেশনা প্রদান করেন। শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। অপরাধী দের আটকে দেশব্যাপী হাইরিস্ক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিংহভাগ আসামী নিহত হয়, বাকিদের গ্রেফতার করা হয়। সাধারণ মানুষ সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছেন। বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। ২ বছর সিটিটিসি টিম ওয়ার্কের মাধ্যমে ব্যাপক তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। বিজ্ঞ আদালত যাবতীয় প্রমানাদী ও সাক্ষ্য পর্যালোচনা করে সর্বোচ্চ শাস্তি দিয়ে রায় প্রকাশ করেন। জঙ্গিবাদ দমনে রচিত হয় এক নতুন ইতিহাস, সৃষ্টি হয় নতুন পথের। এই পথ ধরে এগিয়ে যাক আমাদের প্রানপ্রিয় সোনার বাংলাদেশ।
“সে নো টু ট্রেররিজম”

( হলি আর্টিজান বেকারীতে কুখ্যাত জঙ্গী হামলার ৫ বছর পূর্তিতে লিখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের এডিসি জনাব Sk Imran Hossain Imon PPM
“জঙ্গিবাদকে না বলুন”।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ