খান ইমরান :
খেয়াঘাট লকডাউনে বন্ধ থাকার কথা থাকলেও চলাচল করছে খেয়া জরুরি প্রয়োজনে পাড়াপাড়ের জন্য আসা যাত্রীদের জিম্মি করে প্রায় ছয়গুনের থেকেও মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন ইজারাদাররা। বরিশালের শায়েস্তাবাদ উপজেলার যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ।যার সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০ টাকা।
ইজারার শর্তমতে ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই রেটে ভাড়া আদায় করতে হবে । অভিযোগ উঠেছে, প্রথম শ্রেণির প্রায় সবগুলো খেয়াঘাটেই সরকারি বিধি নিষেধ অমান্য করে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পারাপার করা হয়।
বিষয়টি স্থানীয় জনপ্রশাসনের তৎপরতায় সরকারি বিধিবিধান মানার জন্য বলা হলে, বেশ কিছুদিন মানলেও তা থেমে যায় করোনা কালীন সময় লকডাউনে, যা সাধারণ মানুষের ভোগান্তির শিকার হয়ে দাড়িয়েছে বলে জানান যাতায়াত পদযাত্রীরা।
আমি করোন পরীক্ষার জন্য বরিশাল জেনারেল হাসপাতালে যাওয়ার জন্য খেয়া ঘাটে খেয়া চালক আমার কাছে ৪০ টাকা ভাড়া দাবি করে। এসময় আমার সাথে আরো ২০-২৫ জন জরুরি প্রয়োজনে পারাপারে জন্য আসলে প্রত্যেকের কাছ থেকেই ৪০ করে ভাড়া আদায় করে আমাদের পারাপার করা হয়’। সবুজ মিয়া আরো বলেন, এখানের নিয়মিত ভাড়া ১০ টাকা, কিন্ত আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এভাবে গলাকাটা হয়, এটা দেখার মত কেউ কি নেই। একাধিক যাত্রীর ঠিক একই অভিযোগ। বিষয়টি নিয়ে শায়েস্তাবাদ ঘাট ইজারাদার কামাল ১০ টাকার ভাড়া ৪০ টাকা ভাড়া নেয়ার কথাটি শিকার করে উনি জানান, আমরা লকডাউন পরিস্থিতিতে ঘাট চালাই শুধুমাত্র ইমারজেন্সি যাত্রীদের অন্য চালাই আমাদের কিছু করার নাই, অল্প যাত্রী নিয়ে পার হতে গেলে ভাড়া বেশি পরবেই। জনপ্রতি ১০ টাকা নির্ধারিত ভাড়ার বিপরীতে ৪০ টাকা ভাড়া আদায় করে নিয়মিত খেয়া চলাচল করে।
অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য গত ২৮ মে জনপ্রিয় অনলাইন বিজয়ের বাংলাদেশ পত্রিকায় ‘শায়েস্তাবাদ খেয়াঘাটে ইজারাদার মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়’ এই শিরোনামে এবং নিউজ পোর্টাল বাংলার ঐতিহ্য, বিবিএস নিউজ ২৪, দৈনিক সকলের বার্তা, খবরের ডটকম, বরিশালের আঞ্চলিক দৈনিক বরিশাল বার্তা সহ কয়েকটিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় নিয়ে নিউজ প্রকাশিত হয়।