আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

ফটিকছড়ি প্রতিনিধি:-

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পল্লানপাড়া এলাকার নিজ দোকানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই যুবকের নাম মীর মো. নিজাম (৩০)। মীর নিজাম উদ্দিন কাঞ্চন নগর মীর সেলিম উল্লাহর সওদাগরের ছেলে বলে জানা গেছ।পুলিশ সূত্রে জানা যায়, মীর নিজাম একজন প্রবাসী। করোনার আগে দেশে ছুটিতে আসলেও পরে আর ফিরে যাওয়া হয়নি। স্থানীয় বাজারে তার বাবার একটা মুরেগির দোকান ছিল। ঘটনার দিন দোকানে বৈদ্যুতিক সংস্কারের কাজ করেছিলেন নিজাম। পরে ড্রিল মেশিনৈর ক্যাবল গুছিয়ে নেওয়ার সময় নিজাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যান।ফটিকছরি থানার ওসি বাবুল আকতার চট্টলার খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।আজ ২৩ আগষ্ট জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ