আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

পিরোজপুর হানাদার মুক্ত দিবস আজ

মতিউর রহমান, পিরোজপুর প্রতিনিধি :
আজ ৮ ডিসেম্বর, ১৯৭১ সনের মহান মুক্তি যুদ্ধের এই দিনে শহরের দিকে দ্রুত ধাবমান মুক্তি বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩২ পাঞ্জাবের ক্যাপ্টেন এজাজের নেতৃত্বাধীন পাক বাহিনী পিরোজপুর থেকে পালিয়ে যায়।
৯ নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে পরিচালিত যুদ্ধে রাজাকার আর পাঞ্জাবি পুলিশের শক্তিশালী
অবস্থান রায়েন্দা ঘাটির পতন হলে
মুক্তিযোদ্ধারা পিরোজপুর শহর দখল
করতে দ্রুত ছুটে আসে। পিরোজপুর থেকে
পালিয়ে বরিশাল যাবার সময় ব্যাংকের সমস্ত টাকা আর লুন্ঠিত স্বর্নালংকার নিয়ে যায় ক্যাপ্টেন এজাজ। রেখে যায় ৯ মাসের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের দগদগে ক্ষত দাগ। ৩ মে বরিশাল থেকে গানবোটে চড়ে হুলারহাট হয়ে পিরোজপুরে এসে পাক বাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করে।
৫ মে মহাকুমার সর্বশীর্ষ বেসামরিক কর্মকর্তা এস.ডি.ও আ. রাজ্জাক সি.এস.পি প্রথম শ্রেণীর
ম্যাজিস্ট্র্রেট সাইফ মিজানুর রহমান এবং মহাকুমা পুলিশ অফিসার ফয়জুর রহমান আহমেদকে (নন্দিত কথা সাহিত্যিক সদ্য প্রয়াত হুমায়ুন আহমেদের পিতা) বলেশ্বর খেয়া ঘাট সংলগ্ন বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে। একই
স্থানে হত্যা করা হয় যশোর শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি ও এইচ.এস.সিতে প্রথম স্থান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণপতি
হালদার, মুক্তিযোদ্ধা গৃহবধু ভাগিরথী
সাহাসহ সহস্রাধিক স্বাধীনতা প্রিয় মানুষকে।
তদানিন্তন পিরোজপুর মহাকুমার ১০ টি থানার বিভিন্ন গ্রামে ১০ সহস্রাধিক নিরাপরাধ নারী, পুরুষ ও শিশু বর্বর পাকহানাদার ও তাদের সহযোগী রাজাকার আল বদরদের নির্মম গণহত্যার শিকার হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ