আজ ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

পাগলিটাও মা হলো

খান ইমরান :

পাগলি যখন মা হলো, বাবা হবে কে?
পাগলির সাথেও করলো মিলন,
এমন পাগল কে?
দেখেছিলাম তো পাগলির সাথে বড় বাবুর ভাব,
তাহলে কি বড় বাবুই এই সন্তানের বাপ!
ছিঃ ভাবতেও যে অবাক লাগে
কি করে এমন হয়,
এত দেখি মানুষ রূপি পশুত্ব হৃদয়,
এই সমাজে এমন মানুষ আছে বহুজন,
উপরে সে সমাজ সেবক ভিতরে নষ্টের জম।
কে নিবে ঐ শিশুটির ভার?
কি দিবে তার পরিচয়?
ওযে হবে মাদকসেবক সন্ত্রাস রংবাজ
জীবন নির্ভয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ