রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রামের মোস্তাক হোসেনের বিশাল আকৃতির ষাঁড়টিকে ‘কালা পাহাড়’ বলে ডাকেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী। পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদের বাকি আরও সপ্তাহ খানেক। এরই মধ্যে গরুটি কেনার জন্য বিভিন্ন এলাকার লোকজন তার খামারে আসা শুরু করেছেন। সাড়ে ৩ লাখ টাকা দাম হাঁকা হলেও মালিকের আশা ৩ লাখ টাকায় বিক্রি করতে পারবেন। দেশি পদ্ধতিতে ঘাস খাইয়ে বিশালাকৃতির ষাঁড়টি লালন-পালন করেছেন ঢাকার ধামরাইয়ের কালামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে মোস্তাক হোসেন। সিদ্ধি ক্রস জাতের এ ষাঁড়টি লম্বায় ছয় ফুট। ওজন প্রায় ১০ থেকে ১২ মণ। প্রতিদিনই এ ষাঁড়টি দেখার জন্য দুর-দুরান্ত থেকে নানা বয়সী মানুষ ওই খামারে ভিড় করছেন। আবার অনেকে ষাঁড়টির সঙ্গে তুলছে সেলফি। ফেসবুকে দেখার পরই স্থানীয়সহ বিভিন্ন এলাকার পাইকাররা গরুটি কেনার জন্য তার খামারে এসে দামও বলেছেন। কিন্তু মোস্তাক হোসেনের প্রত্যাশা অনুযায়ী গরুটির দাম না হওয়ায় বিক্রি করেননি। তার আশা, ঈদ ঘনিয়ে এলেই প্রত্যাশা অনুযায়ী গরুটি কালামপুর পল্লী মঙ্গল অফিসের পূর্ব পাশের নিজ বাড়ি থেকেই
বিক্রি করতে পারবেন,হাটে নেওয়ার প্রয়োজন পড়বে না।
মোস্তাক হোসেন জানান, আমি দীর্ঘদিন ধরেই ৬-৭টি গাভি পালন করে আসছি। সেই গাভীর পাশাপাশি তিন বছর আগে সিদ্ধি ক্রস জাতের একটি গাভী তার খামারেই জন্ম দেয় ‘কালা পাহাড়’কে। তার খামারে আরও ৭-৮টি গরু রয়েছে। তাদের সংসারে আয়ের বড় একটি অংশ হলো গরু। তার আশা, ষাঁড়টি ৩ লাখ টাকায় বিক্রি করবেন।
মোস্তাক হোসেন জানান, অনেক দিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন বিশালাকৃতির একটি গরু বানাবেন। নিজের গাভীর ঘরে জন্ম নেওয়া ষাঁড়টি দিনে দুইবার গোসল করানো হয়। এ ছাড়া গরমের মধ্যে রাতদিন সারাক্ষণই বৈদ্যুতিক পাখা চালাতে হয়। প্রতিদিন ষাঁড়টিকে কাঁচা ঘাস, ভুসি, শুকনো খড়, চালের খুদ, ভাতের মাড় খাওয়ানো হয়। যারা গরুটি ক্রয় করতে ইচ্ছুক বা আগ্রহী তারা
মোস্তাক হোসেনের মোবাইলে ০১৯৩৬২৭১৯৪৯ যোগাযোগ করুন। কালামপুর পল্লী মঙ্গল অফিসের পূর্ব পাশে মোস্তাকের বাড়ি।যিনি জানান বাড়ি থেকেই তার গরুটি বিক্রি হয়ে যাবে হাটে নেওয়া লাগবে না।