আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চেইন খুঁজে পেয়ে অভিযোগ প্রত্যাহার করলেন সেই নারী

সাভার প্রতিনিধি :

স্বর্ণের চেইন হারিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা সেই নারী তার অভিযোগ প্রত্যাহার করেছেন। তবে পুলিশের দাবি হয়রানি করতেই এমন অভিযোগ দায়ের করেছিলেন জরিনা বেগম।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৪ টার দিকে অভিযোগ প্রত্যাহারের বিষয় নিশ্চিত করেছেন অভিযোগকারী জরিনা বেগম।

তিনি তার চেইন ঘরের মধ্যে খুঁজে পেয়েই অভিযোগ প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

এর আগে (৯ মার্চ) দুই পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও একজন সোর্সের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে আইজিপি বরাবর লিখিত অভিযোগ করে ১২ মার্চ প্রত্যাহার করেন জরিনা বেগম।

জরিনা বেগমের অভিযোগ ছিল- গত ৮ মার্চ রাতে আমিনবাজারের দিপ্তিরটেক এলাকার জাহিদের মালিকানাধীন বাড়ির নিচ তালায় জরিনার ভাড়া বাসায় তল্লাশি করেন এএসআই মাহাতাব ও ফারুক নামের দুই পুলিশ সদস্য।

তারা জরিনা বেগমের ঘরে জোরপূর্বক প্রবেশ করে তল্লাশির নামে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। নিজের আলমারিতে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন খুঁজে না পেয়ে ওই দুই দ পুলিশ সদস্যের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন জরিনা।

তবে আজ সোমবার (১৩ মার্চ) জরিনা বেগম ঢাকাপোস্টকে বলেন, আমি আমার স্বর্ণের চেইন ঘরেই পেয়েছি। আলমারিতে কাপড় চোপড় ওলটপালট থাকায় আমি আমার চেইন খুজে পাইনি।

চেইন না পেয়ে আমি অনেক ভেঙে পরি। একারনে ক্ষোভের বশবর্তী হয়ে পুলিশ সদরদপ্তরে অভিযোগ করি।

তবে অভিযোগের পর আমার স্বর্ণের চেইন খুঁজে পাই। পরে ওই গতকাল ওই অভিযোগ প্রত্যার করে নেই। এখন আমার কোন অভিযোগ নেই।

কোন ধরনের চাপে পরে অভিযোগ প্রত্যাহার করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার অভিযোগ ছিল শুধু আমার একটি স্বর্ণের চেইনের। কিন্তু সেটি আমি আমার ঘরেই পেয়েছি। এখানে চাপের কিছু নেই।

এব্যাপারে দুই অভিযুক্ত এএসআই মাহাতাব ও ফারুক বলেন, কিছু দিন আগে জরিনার স্বামীকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেই। তার বিরুদ্ধে আরেকটি ওয়ারেন্ট ছিল।

আমরা তাকে আবারও গ্রেপ্তার করার উদ্দেশ্যে গিয়েছিলাম। এ ক্ষোভ থেকেই হয়ত জরিনা বেগম এমন অভিযোগ করেছিলেন। আমার দীর্ঘ চাকরি জীবনে এমন লজ্জাজনক অভিযোগ কখনও শুনিনি ।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ওই নারী তার স্বর্ণের চেইন ঘরেই পেয়েছেন।

আবার চেইন পাওয়ার পর অভিযোগ প্রত্যাহারও করেছেন। এভাবে না বুঝে পুলিশকে হয়রানি বা হেয়প্রতিপন্ন করা আসলে কাম্য নয়। এধরনের ঘটনা আসলেই দুঃখজনক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ