মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন রসুলপুর গ্রামে শ্রমিক নেতা হত্যা মামলার আসামিদের স্বজন একই গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী আমেনা বেগম নিজ বাড়ীঘর দেখতে এসে হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ১৮ আগস্ট দুপুরে রসুলপুর গ্রামে আমেনা বেগমের স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায় , প্রায় দেড় বছর পূর্বে এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে শ্রমিক নেতা বি আলম হত্যার ঘটনাটি ঘটে। খোরশেদ মিয়াজি জানান আহত আমেনার পিতার বাড়ি একই উপজেলা ষোলআনি গ্রামে, বি আলম হত্যাকাণ্ড ঘটনার পর থেকেই স্বামীর বাড়ী রসুলপুর না থেকে পিতার বাড়িতে অবস্থান করেন স্ত্রী আমেনা। মাঝেমধ্যে বাড়িঘর দেখতে রসুলপুর গ্রামে আসেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের বিশেষ কাজ শেষে রসুলপুর নিজবাড়ীঘর দেখে ষোলআনি গ্রামে যাবে। এমন উদ্দেশ্যে নিজ বাড়ী রসুলপুর বাড়িতে এসে ঘরের তালা খোলা এবং ভাঙ্গা দেখে নতুন তালা দেয়ার উদ্দেশ্যে এবং ঘরের ভিতরে আসবাবপত্র দেখে নেয়ার জন্য ঘরের ভিতরে ঢোকার সময়, নিহত বি আলমের ভাই মোকসেদ ও তার ভাতিজাসহ ৮ থেকে ১০ জন আমার স্ত্রী আমেনাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। কেন সে বাড়িঘর দেখতে এসেছে। তাদের গালমন্দ সময়ে আমার স্ত্রী বলেছে আমাদের ঘরবাড়ি আমরা কি দেখতেও আসতে পারবো না । এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে বাম হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা । তাদের হামলার ভয়ে পার্শ্ববর্তী পাড়া-মহল্লার কেউ এগিয়ে আশেনী। সংবাদ পেয়ে শ্বশুরবাড়ি ষোলআনি গ্রাম থেকে সিএনজি এসে আমার স্ত্রী আমেনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ।গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ পাঠিয়ে দেন । আহত আমেনা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে । তিনি আরও জানান আমার স্ত্রী আমেনা বাদী হয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ করেছেন। আহত আমেনা বেগমের বাড়ির পার্শ্ববর্তী স্থানীয় নারী-পুরুষ বি আলম হত্যা মামলার বাদী পক্ষের হামলার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জানান আমেনা বাড়িতে এসে ঘরে ঢুকার আগেই মোকসেদ সহ ৮ থেকে ১০জন যুবক এসে আমেনাকে পিটিয়ে আহত করে । অভিযুক্ত বি আলম হত্যা মামলার বাদীপক্ষ এবং নিহতের ভাই মোকসেদ কে বাড়িতে যোগাযোগ করে না পেয়ে কোন মতামত পাওয়া যায় নাই। ওসি অপারেশন এসআই মুক্তার হোসেন জানান বাদী আমেনাকে মারপিট করার ঘটনাটি সত্য। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।