জিয়াউল ইসলামঃ ব্যুরো প্রধান খুলনাঃ
সামনে খেলার মাঠ ভবনের কাজ শেষ হওয়ার অপেক্ষায়দাঁড়িয়ে একটি ক্লাব। ক্লাবের সামনে ছোট ছোট শিশু-কিশোরদের ছোটা-ছুটি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা, আর বছর শেষে একটি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন। এটি বাগেরহাটের ফকিরহাটউপজেলারপিলজঙ্গ ইউনিয়নের বৈলতলীএলাকায় রোনখোলার মাঠের এখন হতে যাওয়া প্রায় অতীত।
খেলার মাঠকে উপজেলা প্রশাসন ও স্হানীয় নেতাদের যোগসূত্রের মাধ্যমে তৈরী করা হচ্ছে গুচ্ছোগ্রামে।স্থানীয় সূত্রে জানাযায়, সেই আদি-আমল থেকে চলে আসা মাঠ যেখানে স্হানীয়দের দ্বারা ১৯৬৪সালে গঠিত হয় ”বৈলতলী, পিলজঙ্গ, পাগলা যুব সংঘ (বি,পি,পি যুব সংঘ)” এবছর করোনার কারনে আটকে গেল ৪৭তম ক্রীড়া অনুষ্ঠান। যা এই তিন গ্রামের মানুষের একতার স্বারক হিসাবে চলে আসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে চেয়ারম্যান গতবছর এই মাঠে প্রধান অতিথি হিসাবে বি,পি,পি যুব সংঘের আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের ফিতা কেটে সুচনা ও সমাপ্তির ঘোষণা করেন তিনি এখন নিরব সাহায্যকারী হিসাবে উপজেলা প্রশাসনকে এই জায়গা নির্বাচনের জন্য সাহায্য করে যাচ্ছেন। এবং বারবার একই কথা বলে যাচ্ছেন, “এটা সরকারের সিদ্ধান্ত, এখানে আমার বলা বা করার কিছু নেই”। পাশাপাশি এটাও তারা বলছেন এই কাজের ঠিকাদরিত্বের দেখাশোনা তিনি নিজেই করছেন।
ওই মাঠে খেলাধুলা করা একতরুণ বলেন, ‘বৃষ্টির সময় এই খেলার মাঠে ফুটবল খেলতাম। আরগ্রীষ্মওশীতের সময় ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতাম কিন্তু মাঠের মধ্যে প্রশাসনের এই হীন কার্যক্রমের ফলে, মাঠকে মেরে ফেলার সিদ্ধান্তের ফলে আর তা সম্ভব হবেনা বলে মনে হয়।
এলাকার বিভিন্ন লোক স্হানীয় চেয়ারম্যান ও অন্যান্য গণ্যমান্য লোকের কাছে এর প্রতিকার চেয়ে অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছেনা। এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, ”স্হানীয় প্রশাসন ও নেতারা জনতার মনে এই বলে ভিতির সঞ্চার করছেন যে, ’এটা সরকারী কাজ এখানে কেউ বাধা দিলে তার খবর আছে, তার নামে সরকারী বিরোধী কর্মকান্ডের অভিযোগে মামলা হবে’ এবং আরো অনেক কিছু…”। এসব কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ছেলেরা জানায়, ‘আমাদের খেলার মাঠ দখল করলে আমরা খেলব কীভাবে? এই কাজের জন্য তো এলাকায় খাস জমির অভাব নাই, সেখানেও তো এগুলো করা যেত!’
স্থানীয় বাসিন্দারা বলেন, শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে গুচ্ছোগ্রামে তৈরি করার ফলে তাদের সুষ্ঠ শারীরিক ও মানুষিক বিকাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এতে শিশুদের বিনোদনে বিঘ্ন ঘটবে। তারা আরও বলেন, আমরা এলাকাবাসী এসব অনিয়ম ও খেলার মাঠ দখলের কার্যক্রম থেকে পরিত্রাণ চাই। তারা আরো বলেন, এর ফলে এসব শিশু-কিশোররা মাদোক সহ বিভিন্ন প্রকার নেশায় জুড়িয়ে পড়ার আসংকা তৈরী হয়েছে, যার ফলে এলাকায় সুষ্ঠভাবে বসবাসের পরিবেশ নষ্ট হবে।
বর্তমান প্রধানমন্ত্রীর খেলার মাঠে কোন প্রকার স্হাপনা না করার ব্যাপারে সুনিদ্রিষ্ট করে নির্দেশনা দিয়ে রেখেছেন।এলাকার সুশীল সমাজ এসব অনিয়ম থেকে মুক্তি ও প্রশাসনের সেচ্ছাচারীতা থেকে মুক্তি চায়।