খুলনা ব্যুরো প্রধান
জিয়াউল ইসলাম :
খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠের প্রতি বছরের ন্যায় এ বছরও বসছে বিশাল পশুরহাট। সপ্তাহব্যাপী কোরবানীর পশুরহাটের অনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। চলবে ১ আগস্ট শনিবার ঈদুল আযহার দিন পর্যন্ত।
করোনা প্রাদুর্ভাবে এ বছর প্রতিবারের থেকে একটু ব্যতিক্রম হাট বসতে যাচ্ছে। সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় পশুর হাটের ক্রয়-বিক্রয় করা হবে। হাটের সার্বিক নিরাপত্তা, হাসিল ব্যবস্থা, ক্রেতা-বিক্রেতা সাধারণের বিশেষ সুযোগ সুবিধা থাকা ছাড়াও থাকছে বিক্রেতাদের থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা। ফুলবাড়ীগেট পশুর হাট সুন্দর ও সুষ্ট ভাবে পরিচালনার জন্য গঠন করা হয়েছে হাট পরিচালনা কমিটি।
হাট কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, খানজাহান আলী থানাধীন মহাসড়কের পাশে পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশে পানি-কাদামুক্ত ফুলবাড়ীগেট বালুর মাঠের কোরবানির পশুরহাটের স্বেচ্ছাসেবক রাতদিন নিরলস ভাবে কাজ করে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। হাটে গরু-ছাগলের পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, নিজস্ব বিদ্যুৎ ও সিসি ক্যামেরার ব্যবস্থাসহ আগত ক্রেতা-বিক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য নিজস্ব নিরাপত্তা কর্মীর সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি থাকছে। আগামী ২৫ জুলাই কোরবানীর পশুর হাটের উদ্বোধন করা হবে চলবে আগামী শুক্রবার ঈদ উল আযহার দিন সকাল পর্যন্ত।