আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

খুলনায় জামাল হত্যার সকল আসামী গ্রেপ্তার

 

খুলনা ব্যুরো প্রধান
জিয়াউল ইসলাম:

মহেশ্বরপাশা খাদ্য গুদামের সর্দার, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য জামাল হত্যাকান্ডের সাথে জড়িত ট্রাকের হেলপার মোহন খা’কে চাঁদপুর ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে পুলিশ দশ দিনের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ বলছে হত্যার রহস্য উৎঘাটন এবং জড়িত সকলকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এখন দ্রুত সময়ে মামলার চার্জশীট দেওয়া হবে। পুলিশ জানায়, একটি লাইটারকে কেন্দ্র করে জামালকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় আসামীদের স্বীকারোক্তিতে হত্যাকান্ডের মূল রহস্য এবং হত্যার সাথে পাঁচজনের সম্পৃক্ততা পাওয়াগেছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে উঠে আসামী পশ্চিম সেনপাড়ার রশিদ খা’র পুত্র মোহন খা’কে গতকাল শুক্রবার চাঁদপুর ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলার মুল আসামী আমির হোসেনকে অভয়নগর থানা এলাকা থেকে আটক করা হয়। ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করে তাকে জেল হাজতে পাঠান হয়। এই মামলার আসামী বিপ্লব ও হিরো এবং মাছুম ওরফে কালা মাছুম জেল হাজতে রয়েছে।দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোশারফ হোসেন বলেন, জামাল হত্যার সাথে জড়িত মোহন খা’কে সোর্সের মাধ্যমে চাদপুর ফেরীঘাট থেকে আটক করা হয়েছে। মোহনকে আটকের মধ্যে দিয়ে হত্যার সাথে জড়িত আমিন হোসেন, বিপ্লব, হিরো, মাছুমসহ সকল আসামীকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে হত্যার কারণ এবং যে পাঁচজনের জড়িত থাকার কথা উঠে এসেছে তাদের সকলকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এখন মামলার চার্জশীট দ্রুততম সময়ের মধ্যে দিতে পারব বলে তিনি জানান।উল্লেখ্য মহেশ্বরপাশা খাদ্য গুদামের সর্দার, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. জামাল সরদারকে গত ১৪ জুলাই রাতে নিমর্মভাবে কুপিয়ে ও পিটিয়ে রেল লাইনের ওপর ফেলে রেখে যায়। পরবর্তিতে সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এই ঘটনায় নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে মো. আমির হোসেন, বিপ্লব, হিরোসহ দুই/তিন জন অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে(মামলা নং ১২ তাং১৫/৭/২০)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ