আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

এক ফুলকে মনের অন্তরালে কল্পনা করতেই,এক প্রশান্তিকর অনুভূতির জন্ম হলো

 

আহনাফ আহমেদ :

যার দেখা পায় নি কখনো,আমার এই নয়ন জোড়া,তারপরও তার প্রতি ভালবাসা কেন জানি সীমাহীন,সেই ফুলের সুবাসে গগন আজ প্রসিদ্ধ,
ভালবাসার রাজ্যে এ এক বিরল দৃষ্টান্ত,
অগনিত মানুষের অন্তরের স্পন্দন শুধুই একটি ফুল।

বিধাতার অদ্ভুত সৃষ্টিকূলের এই সৃষ্টিই যে, সেরার মধ্যে সেরা,
যেই ফুলের সুবাসে বিশ্ব আজ পুলকিত,
জন্মস্থান তার মরুভূমি প্রান্তরে।

যার জন্মে মরুভূমি সজ্জিত,
বিশ্ব আজ আনন্দিত।

মরুভূমির দেশের সেই ফুলের নাম
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ