আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

উন্নয়নই মূল লক্ষ্য মাশরাফি বিন মুর্তজার

আবু সাহাদাৎ বাঁধন, 
নড়াইল জেলা প্রতিনিধি:
শুধু নড়াইল নয় বাংলাদেশের মানুষের প্রিয় মুখ মাশরাফি বিন মুর্তজা।তিনি শুধু ভাবেন তার জনগণের কথা,একজন এমপি হয়েও দিন রাত নির্বিশেষে চলে গেছেন মানুষের দ্বারে শুধুমাত্র মানবতার টানে।নড়াইলের সর্বস্তরের মানুষের মুখে শোনা যায় তার গুনাগুন।নড়াইল এখন তার হাত ধরে উন্নয়নের শিখরে পৌছাতে যাচ্ছে।সেই মহন মনের মানুষ অধিকারী নড়াইল -২ আসনের এমপি,সবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জনগনকে আশ্বাস দিয়ে বলেন:”আমি বুকে হাত দিয়ে বলতে পারি। কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। জনগনের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার একান্ত ব্যক্তিগত উপার্জনের টাকা। ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না। এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই। আমি আমার দেশকে ভালোবাসি। মানুষের সেবা করতে চাই। রাজনীতি আমার পেশা না নেশা এখন।”
নড়াইলের প্রতিটি মানুষের প্রত্যাশা মাশরাফির হা ধরে নড়াইল এগিয়ে যাবে অনেক দূর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ