মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদী রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এলাকাবাসীর গণ স্বাক্ষরসহ একটি আবেদনপত্র জমা দেয় হয়েছে। গতকাল বুধবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী বরাবর এই আবেদনপত্র জমাদেয় এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন (বিপ্লব)।
আবেদন পত্রে উল্লেখ করা হয়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা ইয়ামতির শাখা নদী হইতে ভূইরা কুমারবাড়ী পর্যন্ত দখল করেছে ভূমিদস্যুরা। এই নদী দিয়ে একসময় বড় বড় পন্যবাহী ট্রলার ও নৌকাসহ বিভিন্ন প্রকার নৌযান চলাচল করতো, ঐ সকল নৌযান দ্বারা এলকার মানুষ বর্ষায় এবং শুষ্ক মৌসুমে নদী দিয়ে নিজেরা বিভিন্ন প্রকার মালামাল ও কৃষিপন্য আনা-নেওয়া করতো। শুষ্ক মৌসুমে ইরি জমিতে এই নদী থেকে সেচ কাজের জন্য পানি ব্যবহার হতো। কয়েক বৎসর যাবৎ শুষ্ক মৌসুমে ভাটার সময় নদীটিতে পানি না থাকা সুবাদে মৃত ওমর আলী দুই ছেলে মোবারক ও গিয়াস উদ্দিন ২০২০ সালে প্রথম সরকারী খাস জমির মাটি কেটে বাধ তৈরী করে নদীর মুখ বন্ধ করে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এলকাবাসী নিষেধ করলে মোবারক ও গিয়াস উদ্দিনের ১৫-২০ জন দল বল এলকাবাসীর উপর চরাও হয়। এছাড়া দেশীয় অস্ত্র সস্ত্র দা-কোদাল, কাঁচি টেটা, বল্লম নিয়ে সব সময় তার লোকজন মহড়া দেয়। মোবারক ও গিয়াস উদ্দিনের থেকে নদী ও এলাকাবাসী রক্ষা পেতে এই আবেদনপত্র জমা দেওয়া হয়।