আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৬ ইং

আশুলিয়ায় কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

শাকিল আহমেদ :

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর রাতে জামগড়া মোল্লা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোঃ আনারুলের মালিকানাধীন ‘মক্কা ফার্নিচার’ নামের কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও দাজ্য সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের ভেতরের মালামাল পুড়ে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে

প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ