আজ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

মান্দায় রবিউল ইসলামের ব্যক্তিগত উদ্যােগে দরিদ্র পরিবারের মাঝে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলামের ব্যক্তিগত উদ্যােগে দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রাম হতে এই কর্মসূচি শুরু করা হয়।
রবিবার সকালে তিনি নিজে মানুষের বাড়ি বাড়ি ৪০ টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন, এবং এইভাবে ৭ টা গ্রামে দৈনিক বাড়ি বাড়ি গিয়ে মোট ৪০০ পরিবারের পাশে তিনি দাঁড়াবেন বলে জানায়।

এই বিষয়ে রবিউল ইসলাম জানায়, তিনি চান দেশের এই করুন সময় যেন সমাজের যারা ধনী আছে তারা যেন এই অসহায় পরিবারের পাশে থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং এই মহামারি হতে আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ