আজ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ ইং

দেশের এই দুঃসময়ে ক্ষুদ্র ঋণদাতাদের ৩০ শে জুন পর্যন্ত মানবিক হওয়ার আহ্বান

 

 

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

 

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনাভাইরাস মোকাবেলায় দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষুদ্র ও মাঝারি ঋণদাতাদের আগামী ৩০ জুন পর্যন্ত আরো একটু মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল হামিদ।

আজ সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট স্ট্যাটাসের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।

এছাড়াও আগামী ৩০ জুন পর্যন্ত কোনভাবে ঋণ গৃহীতাকে যেন কোনভাবে চাপ প্রয়োগ না করা হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। কেউ যদি স্বেচ্ছায় কিস্তি দিতে চাই তাহলে সেটা আদায় করার যেতে পারে।

অন্যথায় কাউকে কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হলে সেই ঋণদাতা বা এনজিও প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ