আজ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ ইং

নলডাঙ্গায় আগুনে পুরে সর্বশান্ত হয়েছেন পিপরুল গ্রামের আদম আলী

মোঃ আসাদুল ইসলাম, 
নলডাঙ্গা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুরে সর্বশান্ত হয়েছেন, পিপরুল সরদার পাড়া গ্রামের আদম আলী (৩২)  পিতা ইসহাক আলী (৫৫)

অদ্য ২রা জুলাই রোজ বৃহস্পতিবার রাত ১২ ঘটিকায় বিদুৎ সংযোগ থেকে দুর্ঘটনা ঘটে। গভির রাতে অগ্নিসংযোগ ঘটলে গ্রাম বাসীর সহযোগিতায় বাচানো সম্ভব হয়নি ১টি বিদেশি গাভী ১টি গাভীর বাছুর, ২টি ছাগল, হাঁস-মুরগি, খাবার চাউল ও বাড়ির আসবাবপত্র সহ নগত ১লক্ষ টাকা।

একমাত্র সম্বল গাভীকে বাচাতে গিয়ে গৃহিণী মোছাঃ মিনা খাতুন (২৬) অগ্নিদগ্ধ হয়।  নলডাঙ্গা ফায়ার সার্ভিসের টিমের সহযোগিতায়, মিনা খাতুনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

সাংবাদিক মোঃ আসাদুল ইসলাম নলডাঙ্গা নির্বাহী কর্মকর্তা (Uno) আল ইমরান খাঁন স্যার কে অবহিত করলে তিনি বলেন, আমি তৎখনিক ভাবে ফায়ার সার্ভিসের চৌকস টিম পাঠানো হয়েছে এবং ঐ অসহায় পরিবারকে সার্বিক ভাবে সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসে অরুপ কুমার দেব মিঠন (সাবেক সাধারণ সম্পাদক পিপরুল ইউনিয়ন বিএনপি) বলেন আমি যা দেখলাম এ ক্ষতি অপূরনীয়। ক্ষতি গ্রস্থ পরিবারকে ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করব। এসময় উপস্থিত ছিলেন ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাচেন আলী। সাবেক মেম্বর হাফিজুল ইসলাম, আগামী মেম্বর প্রার্থী রমজান বেপারী সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ