আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে মামলা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বসতবাড়িতে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি, প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত ১৪ নভেম্বর উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকার বাসিন্দা শংকর প্রসাদ প্রাং বাদী হয়ে আত্রাই থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা চাঁদা দাবি করে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বাদীকে গালিগালাজের পাশাপাশি বসতবাড়ির প্রাচীর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা মুঠোফোনে জানান, বিতর্কিত সম্পত্তিটি শংকর প্রসাদের নয়। তিনি নিজেই প্রাচীর ভেঙে এর দায় তাঁদের ওপর চাপানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ