আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ ইং

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সাভারে

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাভারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
​রবিবার (৩১ মে) সাভার পৌরসভার কর্ণপাড়া বড় মসজিদ সংলগ্ন এলাকায় সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মো: মহিদুল ইসলাম (শাওন)-এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। ​কর্মসূচির শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মরহুম নেতার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​মোনাজাত ও দোয়া মাহফিল শেষে সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার স্থানীয় কয়েকশত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তবারক (খাবার) বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা মো: মহিদুল ইসলাম (শাওন)। ​এ সময় স্থানীয় ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ